ভাই হয়ে ভাই চিনবি আবার গাইব কি আর এমন গান!
সেদিন দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান।।
তোরা স্বার্থ-পিশাচ যেমন কুকুর তেমনি মুগুর পাস রে মান।সেই কলজে চুঁয়ে গলছে রক্ত দলছে পায়ে ডলছে কান।।
ওরে তোরা করিস লাঠালাঠি সিন্ধু-ডাকাত লুটছে ধান!
তাই গোবর-গাদা মাথায় তোদের কাঁঠাল ভেঙে খায় শেয়ান।।ছিলি সিংহ ব্যাঘ্র, হিংসা-যুদ্ধে আজকে এমন ক্ষিন্ন প্রাণ।
মুখের গ্রাস ঐ গিলছে শেয়াল, তোমরা শুয়ে নিচ্ছ ঘ্রাণ।।তোরা বাঁদর ডেকে মানলি সালিশ ভাইকে দিতে ফাটলো প্রাণ!
সালিশ নিজেই, ‘খা ডালা সব’, বোকা তোদের এই দেখান।।তোরা নাক কেটে নিজ পরের যাত্রা ভঙ্গ করিস বুদ্ধিমান
তোদের কে যে ভালো কে যে মন্দ সব শিয়ালই এক সমান।।শুনিআপন ভিটের কুকুর রাজা, তার চেয়েও হীন তোদের প্রাণ।
তাই তোদের দেশ এই হিন্দুস্থানে নাই তোদেরই বিন্দু স্থান।।আজ সাধে ভারত-বিধাতা কি চোখ বেঁধে ঐ মুখ লুকান!
তোরা বিশ্বে যে তার রাখিসনে ঠাঁই কানা গরুর ভীন বাথান।।তোরা করলি কেবল অহরহ নীচ কলহের পরল পান।
আজ বুঝলি নে হায় নাড়ি-ছেড়া মায়ের পেটের ভায়ের টান।।
ভাই হয়ে ভাই চিনবি আবার গাইব কি আর
- Sub Title: সেদিন দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 13
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কুলের আচার নাচার হয়ে আছিস কেন
- Sub Title: কাচের জারে বেচারা তুই মরিস কেন ফেঁপে ফু’লে
মম বন-ভবনে ঝুলন-দোলনা
- Sub Title: দে দুলায়ে উতল পবনে
মোহাম্মদ নাম যত জপি
- Sub Title: নামে এত মধু থাকে কে জানিত আগে
অকূল তুফানে নাইয়া কর পার
- Sub Title: পাপ দরিয়াতে ডুবে মরি কান্ডারি
তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত
- Sub Title: মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমারি দেখানো পথ॥
দুলিবি কে আয় মেঘের দোলায়
- Sub Title: ডুবিয়া যাই এখন
তরুণ অশান্ত কে বিরহী
- Sub Title: নিবিড় তমসায় ঘন ঘোর বরষায়
এলে কি বঁধু ফুল-ভবনে
- Sub Title: মেলিয়া পাখা নীল গগনে
গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়
- Sub Title: রূপে লাবেন্য মাধুরী ও শ্রী-তে হূরী-পরী লাজ পায়॥
সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে
- Sub Title: শালুক পদ্ম তোলে
পরান হরিয়া ছিলে পাশরিয়া
- Sub Title: কেমনে প্রিয়া আনন্দে!
স্মরণ-পারের ওগো প্রিয়
- Sub Title: তোমায় চাঁদে চিনি আমি তুমি আমায় তারায় চেন
বাংলা
English 
Comments