“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ফুটলো যেদিন ফাল্গুনে, হায়, প্রথম গোলাপ কুঁড়ি
ফুটলো যেদিন ফাল্গুনে, হায়, প্রথম গোলাপ কুঁড়ি
  • Sub Title: বিলাপ গেয়ে বুলবুলি মোর গেল কোথায় উড়ি’ (হায়)॥

ফুটলো যেদিন ফাল্গুনে, হায়, প্রথম গোলাপ কুঁড়ি (হায়)
বিলাপ গেয়ে বুলবুলি মোর গেল কোথায় উড়ি’ (হায়)॥
কিসের আশায় গোলাপ বনে

গাইতো সে গান আপন মনে
লতার সনে পাতার সনে খেতো লুকোচুরি (হায়)॥

সেই লতাতে প্রথম প্রেমের ফুটলো মুকুল যবে
পালিয়ে গেল ভীরু পাখী অমনি নীরবে।

বাসলে ভালো যে জন কাঁদে
বাঁধবো তা’রে কোন সে ফাঁদে
ফুল নিয়ে তাই অবসাদে বনের পথে ঘুরি (হায়)॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমি পূরব দেশের পুরনারী
আমি পূরব দেশের পুরনারী

আমি পূরব দেশের পুরনারী

  • Sub Title: গাগরি ভরিয়া এনেছি গো অমৃত-বারি
একি অপরূপ রূপে মা তোমায়
একি অপরূপ রূপে মা তোমায়

একি অপরূপ রূপে মা তোমায়

  • Sub Title: ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন