“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নূরের দরিয়ায় সিনান করিয়া
নূরের দরিয়ায় সিনান করিয়া
  • Sub Title: কে এলো মক্কায় আমিনার কোলে

নূরের দরিয়ায় সিনান করিয়া
কে এলো মক্কায় আমিনার কোলে।
ফাগুন-পূর্ণিমা-নিশীথে যেমন

আস্মানের কোলে রাঙা চাঁদ দোলে।।

‘কে এলো কে এলো’ গাহে কোয়েলিয়া,
পাপিয়া বুল্বুল্ উঠিল মাতিয়া,
গ্রহতারা ঝুঁকে করিছে কুর্নিশ
হুরপরী হেসে পড়িছে ঢ’লে।।

জিন্নাতের আজ খোলা দরওয়াজা পেয়ে
ফেরেশ্তা আম্বিয়া এসেছে ধেঁয়ে
তহ্রিমা বেঁধে ঘোরে দরুদ গেয়ে
দুনিয়া টলমল্, খোদার আরশ টলে।।

এলো রে চির-চাওয়া, এলো আখেরি নবী
সৈয়দে মক্কি-মদনি আল-আরবি,
নাজেল হয়ে সে যে ইয়াকুত-রাঙা ঠোঁটে
শাহাদতের বাণী আধো আধো বোলে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কেনে আইলাম জলে গো সই
কেনে আইলাম জলে গো সই

কেনে আইলাম জলে গো সই

  • Sub Title: না হেরিলাম শ্যামরূপ কদম্বের তলে গো ধু
যার নয়নে নয়ন চিনেছে
যার নয়নে নয়ন চিনেছে

যার নয়নে নয়ন চিনেছে

  • Sub Title: ও তার প্রভেদ কিবা রয়েছে
অউত যারায় গিয়া- বন্ধুরে
অউত যারায় গিয়া- বন্ধুরে

অউত যারায় গিয়া- বন্ধুরে

  • Sub Title: আরে সত্যি করি কও রে বন্ধু; আইবায় নি ফিরিয়া রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন