মা এসেছে, মা এসেছে
উঠ্ল কলরোল।
দিকে দিকে উঠল বেজেসানাই কাঁসর ঢোল।।
ভরা নদীর কূলে কূলে,
শিউলি শালুক পদ্মফুলে-
মায়ের আসার আভাস দুলে,
আনন্দ-হিল্লোল।
সেই-পুলকে পড়ল নিটোল
নীল আকাশে টোল।।বিনা-কাজের মাতন রে আজ কাজে দে ভাই ক্ষমা,
বে-হিসাবি করব খরচ সাধ যা আছে জমা।
এক বছরের অতৃপ্তি ভাই,
এই ক’দিনে কিসে মিটাই,
কে জানে ভাই ফিরব কিনা
আবার মায়ের কোল।
আনন্দে আজ আনন্দকে
পাগল করে তোল।।বাউল-ভাটিয়ালি মিশ্র-দাদ্রা
মা এসেছে মা এসেছে
- Sub Title: উঠ্ল কলরোল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 4
বাউল গান এর নতুন প্রবন্ধ
মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে
- Sub Title: মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে
সখি কুঞ্জ সাজাও গো
- Sub Title: আজ আমার প্রাণনাথ আসিতে পারে
নবী না চিনলে সে কি খোদার ভেদ পায়
- Sub Title: চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়
নিশীথ-স্বপন তোর
- Sub Title: ভুলে যা এ নিশি-শেষে
বসন্ত আওল রে
- Sub Title: মধুকর গুন গুন অমুয়ামঞ্জরী
নবি মেরাজ হতে এলেন ঘুরে, বলে না ভেদ কারো তরে
- Sub Title: শুনে আলী কহিছে তখন, দেখে এলেন আল্লা কেমন
বল বন্ধু তুমি নি আমার রে ওহেরে হৃদয় রতন
- Sub Title: শ্ৰীচরণে হাইতাম দাসী মুই কামিনী অভিলাষী
দিন ত গেল রে মানা ভাই অবুঝারে বুঝাইতে
- Sub Title: সারাদিন কর হাতের কাম
পেঁড়োর ভূত হয় যে জনা শোন রে মনা
- Sub Title: কোন দেশে সে মুক্তি পায়
আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে
- Sub Title: আকাশে আজ ভাসে হায় হায়!
দয়াল তিননাথ আও
- Sub Title: আমার আসরে চলিয়া আও
বাংলা
English 
Comments