ঈদ মোবারক হো—
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক হো—রাহেলিল্লাহ্ কে আপনাকে বিলিয়ে দিল, কে হলো শহীদ॥
যে কোরবানি আজ দিল খোদায় দৌলৎ ও হাশমত্,
যার নিজের ব’লে রইলো শুধু আল্লা ও হজরত,
যে রিক্ত হয়ে পেল আজি অমৃত-তৌহিদ॥যে খোদার রাহে ছেড়ে দিল পুত্র ও কন্যায়
যে আমি নয়, আমিনা ব’লে মিশলো আমিনায়।
ওরে তারি কোলে আসার লাগি’ নাই নবীজীর নিদ॥যে আপন পুত্র আল্লারে দেয় শহীদ হওয়ার তরে
ক্বাবাতে সে যায় না রে ভাই নিজেই ক্বাবা গড়ে
সে যেখানে যায়— জাগে সেথা ক্বাবার উম্মিদ॥
ঈদ মোবারক হো
- Sub Title: ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 16
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আয় গোপিনী খেলবি হোরি ফাগের রাঙা
- Sub Title: ফাগের রাঙা পিচকারিতে
মালঞ্চে আজ কাহার যাওয়া-আসা
- Sub Title: ঝরা পাতায় বাজে
যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি
- Sub Title: ঘুম ভাঙায়ে হাতে বাঁধিও রাখি
পলাশ ফুলের মউ পিয়ে ঐ
- Sub Title: বউ-কথা-কও উঠল ডেকে
ঐ ঘর-ভুলানো সুরে
- Sub Title: কে গান গেয়ে যায় দূরে
ওগো সুন্দর, তুমি আসিবে বলিয়া
- Sub Title: রাঙা অশোকের মঞ্জরি
যমুনা-সিনানে চলে
- Sub Title: তন্বী মরাল-গামিনী
পরজনমে দেখা হবে প্রিয়
- Sub Title: ভুলিও মোরে হেথা ভুলিও
শহীদি ঈদগাহে দেখ আজ জমায়ত ভারি
- Sub Title: হবে দুনিয়াতে আবার ইসলামি ফরমান জারি
জয় বাণী বিদ্যাদায়িনী
- Sub Title: জয় বিশ্বলোক-বিহারিণী
আজি ঈদ ঈদ ঈদ খুশির ঈদ
- Sub Title: (যাঁর) আসার আশায় চোখে মোদের ছিল না রে নিঁদ
ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা
- Sub Title: নীল শালুকের ভেলা
বাংলা
English 
Comments