আমার নয়নে নয়ন রাখি
পান করিতে চাও কোন অমিয়।
আছে এ আঁখিতে উষ্ণ আঁখিজলমধুর সুধা নাই পরান-প্রিয়।।
ওগো ও শিল্পী, গলাইয়া মোরে
গড়িতে চাহ কোন্ মানস-প্রতিমারে,
ওগো ও পূজারি, কেন এ আরতি
জাগাতে পাষাণ-প্রণয়-দেবতারে।
এ দেহ-ভৃঙ্গারে থাকে যদি মদ
ওগো প্রেমাষ্পদ, পিও গো পিও।।আমারে করো গুণী, তোমার বীণা,
কাঁদিব সুরে সুরে কণ্ঠ-লীনা,
আমার মুখের মুকুরে কবি
হেরিতে চাই কোন মানসীর ছবি।
চাহি যদি- মোরে করো গো চন্দন
তপ্ত তনু তব শীতল করিও।।
আমার নয়নে নয়ন রাখি
- Sub Title: পান করিতে চাও কোন অমিয়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 125
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আঁখি-বারি আঁখিতে থাক, থাক ব্যথা হৃদয়ে
- Sub Title: হারানো মোর বুকের প্রিয়া রইবে চোখে জল হয়ে
ভুবন-জয়ী তোরা কি হায়
- Sub Title: খোদার রাহে আনল যারা দুনিয়া না-ফরমান
আমার শ্যামলা বরন বাংলা মায়ের
- Sub Title: রূপ দেখে যা আয় রে আয়
বলেছিলে, তুমি তীর্থে আসিবে
- Sub Title: তুমি আসিলে না আশার সূর্য ডুবিল সাগর-নীরে
পরান-প্রিয়! কেন এলে অবেলায়
- Sub Title: শীতল হিমেল বায়ে ফুল ঝরে যায়
তোমার নূরের রওশনি মাখা
- Sub Title: নিখিল ভুবন অসীম গগন
সখি সাপের মণি বুকে করে কেঁদে নিশি যায়
- Sub Title: কেঁদে নিশি যায়
এ কি অপরূপ রূপের কুমার
- Sub Title: তার এ সুনীল লাবনি গলিয়া গলিয়া ঢলিয়া পড়িছে গগন-মূলে॥
আমি সন্ধ্যামালতী বন-ছায়া অঞ্চলে
- Sub Title: লুকাইয়া রই ঘন পল্লব-তলে
সুরে ও বাণীর মালা দিয়ে
- Sub Title: আমারে ছুঁইয়াছিলে
জগতের নাথ, করো পার হে
- Sub Title: মায়া-তরঙ্গে টলমল তরণী অকুল ভব পারাবার হে॥
মনে যে মোর মনের ঠাকুর তারেই আমি
- Sub Title: তারেই আমি পূজা করি
বাংলা
English