“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দিতে এলে ফুল হে প্রিয়
দিতে এলে ফুল হে প্রিয়
  • Sub Title: কে আজি সমাধিতে মোর

দিতে এলে ফুল, হে প্রিয়,
কে আজি সমাধিতে মোর।
এতদিনে কি আমারে

পড়িল মনে মনোচোর।।

জীবনে যারে চাহনি
ঘুমাইতে দাও তাহারে,
মরণ-পারে ভেঙো না
ভেঙো না তাহার ঘুম-ঘোর।।

দিতে এসে ফুল কেঁদো না প্রিয়
মোর সমাধি-পাশে,
ঝরিল যে ফুল অনাদরে হায়-
নয়ন- জলে বাঁচিবে না সে।
সামাধি-পাষাণ নহে গো
তোমার সমান কঠোর।।

কত আশা সাধ মিশে যায় মাটির সনে,
মুকুলে ঝরে কত ফুল কীটেরি দহনে।
কেন অ-সময়ে আসিলে,
ফিরে যাও, মোছ আঁখি-লোর।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

পানসে জোছনাতে কে চলো গো
পানসে জোছনাতে কে চলো গো

পানসে জোছনাতে কে চলো গো

  • Sub Title: ঢেউ এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন