“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কাঁদিতে এসেছি আপনার লয়ে
কাঁদিতে এসেছি আপনার লয়ে
  • Sub Title: কাঁদাতে আসিনি হে প্রিয় তোমারে

কাঁদিতে এসেছি আপনারে লয়ে
কাঁদাতে আসিনি হে প্রিয় তোমারে।
এ মম আঁখি-জল আমারই নয়নের

ঝরিবে না এ জল তোমার দুয়ারে।।

ভালো যদি বাসি একাকী বাসিব,
বিরহ-পাথারে একাকী ভাসিব।
কভু যদি ভুলে আসি তব কূলে,
চমকি চলিয়া যাব দূর-পারে।।

কাঁটার বনে মোর ক্ষণিকের তরে
ফুটেছ রাঙা ফুল শুধু লীলা-ভরে।
মালা হয়ে কবে দুলিবে গলে কার
জাগিবে একাকী লয়ে স্মৃতি কাঁটার।

কেহ জানিবে না শুকাল কে কোথা,
কার ফুলে কারে সাজালে দেবতা।
নিশীথ-অশ্রু মোর যাইবে শুকায়ে
তব সুখ-দিনে হাসির মাঝারে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

এলো ফুলের মরশুম
এলো ফুলের মরশুম

এলো ফুলের মরশুম

  • Sub Title: বকুল শাখে কোকিল ওঠে ডাকি’॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন