“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার শ্যামলা বরন বাংলা মায়ের
আমার শ্যামলা বরন বাংলা মায়ের
  • Sub Title: রূপ দেখে যা আয় রে আয়

আমার শ্যামলা বরন বাংলা মায়ের
রূপ দেখে যা, আয় রে আয়।
গিরি-দরি-বনে মাঠে-প্রান্তরে রূপ ছাপিয়া যায়।।

ধানের খেতে বনের ফাঁকে
দেখে যা মোর কালো মাকে,
ধূলি-রাঙা পথের বাঁকে বৈরাগিণী বীণ বাজায়।।

ভীরু মেয়ে পালিয়ে বেড়ায় পল্লিগ্রামে একলাটি,
বিজন মাঠে গ্রাম সে বসায় নিয়ে কাদা খড় মাটি,
কাজল মেঘের ঝারি নিয়ে করুণা-বারি ছিটায়।।

কাজলা-দিঘির পদ্মফুলে যায় দেখা তার পদ্ম-মুখ,
খেলে বেড়ায় ডাকাত মেয়ে বনে লয়ে বাঘ ভালুক,
ঝড়ের সাথে নৃত্যে মাতে, বেদের সাথে সাপ নাচায়।।

নদীর স্রোতে পাথর নুড়ির কাঁকন চুড়ি বাজে তার,
দাঁড়ায় সাঁঝের অলিন্দে সে টিপ পরে সন্ধ্যাতারার,
ঊষার গাঙে ঘট ভরিতে যায় সে মেয়ে ভোরবেলায়।।

হরিৎ শস্যে লুটায় আঁচল ঝিল্লিতে নূপুর বাজে
ভাটিয়ালি গায় ভাটির স্রোতে, গায় বাউল মাঠের মাঝে,
গঙ্গা-তীরে শ্মশান-ঘাটে কেঁদে কভু বুক ভাসায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার চরকা ভাঙা চেকো আড়ানে
আমার চরকা ভাঙা চেকো আড়ানে

আমার চরকা ভাঙা চেকো আড়ানে

  • Sub Title: আমি টিপে সোজা করব কত আর তো প্রাণে বাঁচিনে
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল

  • Sub Title: কবি ভাবেন-যৌবন আর ফুল সকালে ফুটে সন্ধ্যায় যায় ঝরে ফুলের মালাকে মিলন-রাতের শেষে স্রোতে ফেলে দিতে হয় -এই তার নিয়তি
কতোদিন আর রইবি রঙ্গে
কতোদিন আর রইবি রঙ্গে

কতোদিন আর রইবি রঙ্গে

  • Sub Title: বাড়িতেছে বেলা ধরো এই বেলা
মাথা নত করে আর বসব না ঘরে
মাথা নত করে আর বসব না ঘরে

মাথা নত করে আর বসব না ঘরে

  • Sub Title: বলব উচ্চ স্বরে পূর্ণ স্বাধীন চাই
শ্যামরূপ নয়নে হেরিয়া
শ্যামরূপ নয়নে হেরিয়া

শ্যামরূপ নয়নে হেরিয়া

  • Sub Title: ও রূপে নয়ন হরে নিল গো আমার শুধু দেই থইয়া

পরের জায়গা পরের জমিন

  • Sub Title: ঘর বানাইয়া আমি রই
রসের দয়রদী শ্যামরায়
রসের দয়রদী শ্যামরায়

রসের দয়রদী শ্যামরায়

  • Sub Title: আমি কাঙালিনী তোমার পানে চাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন