নিশিরাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
বাজিল ঘুমের মাঝে সজল মধুর।।
দেয়া গরজে বিজলি চমকেজাগাইল ঘুমন্ত প্রিয়তমকে
আধো-ঘুমঘোরে চিনিতে নারি ওরে
কে এল কে এল বলে ডাকিছে ময়ূর।।দ্বার খুলি পরশি কৃষ্ণা-মেয়ে আছে চেয়ে
মেঘের পানে আছে চেয়ে
কারে দেখি আমি কারে দেখি
মেঘলা আকাশ না ঐ মেঘলা মেয়ে।ধায় নদীজল মহাসাগর পানে
বাহিরে ঝড় কেন আমায় টানে
জমাট হয়ে আছে
বুকের কাছে
নিশীথ আকাশ যেন মেঘ-ভারাতুর।।
নিশিরাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
- Sub Title: বাজিল ঘুমের মাঝে সজল মধুর
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 129
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
খ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়
- Sub Title: চলিতে নারি পথে দাঁড়ায়ে নিরুপায়
আসিবে তুমি, জানি প্রিয়
- Sub Title: আনন্দে বনে বসন্ত এলো-
ফিরে ফিরে দ্বারে আসে যায় কে নিতি
- Sub Title: তার অধরে হাসি আর নয়নে প্রীতি
পদ্মার ঢেউ রে
- Sub Title: মোর শূণ্য হৃদয়-পদ্ম নিয়ে যা যা রে
আমি কুল ছেড়ে চলিলাম ভেসে বলিস ননদীরে
- Sub Title: সই বলিস্ ননদীরে
আজি দোল-পূর্ণিমাতে দুলবি তোরা আয়
- Sub Title: দখিনার দোল্ লেগেছে দোলন্-চাঁপায়
আমার মা ত্বং হি তারা
- Sub Title: তুমি ত্রিগুণধরা পরাৎপরা
গোধূলির রঙ ছড়ালে কে গো আমার সাঁঝ-গগনে
- Sub Title: বিবাহের বাজল বাঁশি আজি বিদায়ের লগনে
জাগো অমৃত-পিয়াসি চিত
- Sub Title: আত্মা অনিরুদ্ধ
একে একে সব মেরেছিস, জাতটা শুধু ছিল বাকি
- Sub Title: টিকি ধরে টানিস তোরা তারেও এবার মারবি নাকি
ঘুমাও, ঘুমাও! দেখিতে এসেছি
- Sub Title: ভাঙাতে আসিনি ঘুম
মরুর ধূলি উঠল রেঙে রঙিন গোলাপ-রাগে
- Sub Title: বুলবুলিরা গেয়ে মক্কার গুলবাগে
বাংলা
English