“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঘুমাও, ঘুমাও! দেখিতে এসেছি
ঘুমাও, ঘুমাও! দেখিতে এসেছি
  • Sub Title: ভাঙাতে আসিনি ঘুম

ঘুমাও, ঘুমাও! দেখিতে এসেছি,
ভাঙাতে আসিনি ঘুম।
কেউ জেগে কাঁদে, কারো চোখে নামে

নিঁদালির মৌসুম।।

দেখিতে এলাম হয়ে কুতূহলী
চাঁপা ফুল দিয়ে তৈরী পুতলি,
দেখি, শয্যায় স্তূপ হয়ে আছে
জ্যোৎস্নার কুঙ্কুম।
আমি নই, ঐ কলঙ্কী চাঁদ
নয়নে হেনেছে চুম।।

রাগ করিও না, অনুরাগ হতে
রাগ আরো ভালো লাগে,
তৃষ্ণাতুরের কেউ জল চায়
কেউ বা শিরাজি মাগে!

মনে করো, আমি ফুলের সুবাস,
চোর জ্যোৎস্না, লোলুপ বাতাস,
ইহাদের সাথে চলে যাব প্রাতে
অগোচর নিঝঝুম।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নাম পাড়ালাম রসিক ভেয়ে
নাম পাড়ালাম রসিক ভেয়ে

নাম পাড়ালাম রসিক ভেয়ে

  • Sub Title: না জেনে সেই রসের ভিয়ান মরতে হ’ল গরল খেয়ে
একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা
একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা

আমার আপন খবর আপনার হয় না

  • Sub Title: একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা
আমি চিরতরে দূরে চলে যাব
আমি চিরতরে দূরে চলে যাব

আমি চিরতরে দূরে চলে যাব

  • Sub Title: আমি বাতাস হইয়া জড়াইব কেশে বেণী যাবে যবে খুলিতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন