“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কপোত-কপোতী উড়িয়া বেড়াই
কপোত-কপোতী উড়িয়া বেড়াই
  • Sub Title: সুদূর বিমানে আমরা দুজনে

উভয়ে।। কপোত কপোতী উড়িয়া বেড়াই
সুদূর বিমানে আমরা দুজনে।
কানন-কান্তার শিহরি ওঠে

মোদের প্রণয়-মদির কূজনে।।

স্ত্রী।। ভ্রমর গুঞ্জে মঞ্জুল গীতি
হেরিয়া আমার বঁধুর প্রীতি
পুরুষ।।আমার প্রিয়ার নয়নে চাহি
কুসুম ফুটে ওঠে বিপিনে বিজনে।।

স্ত্রী।। তোমা ছাড়া স্বর্গ চাহি না, প্রিয়!
মোদের প্রেমে চাঁদ আসে নেমে
মাটির পাত্রে পান করি অমিয়।

পুরুষ।। বিশ্ব ভুলায়ে ঐ রাঙা পায়ে
আমারে বেঁধেছ জীবনে মরণে।।

[পিলু-বারোয়াঁ ত্রিতাল
(দ্বৈত গান)]

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

চল রে সুবল রাই দরশনে
চল রে সুবল রাই দরশনে

চল রে সুবল রাই দরশনে

  • Sub Title: ব্রজের রাখাল সনে ধেনু চরাও বনে বনে
কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে
কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে

কর রে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে

  • Sub Title: মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও

তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও

  • Sub Title: আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি মরমে গুমরি মরিছে কামনা কত
শ্যাম রাজ পন্থের মাঝে
শ্যাম রাজ পন্থের মাঝে

শ্যাম রাজ পন্থের মাঝে

  • Sub Title: দাঁড়াইয়া রহিয়াছে কিবা কাজে
একি বিপদ হইল গো
একি বিপদ হইল গো

একি বিপদ হইল গো

  • Sub Title: ঘোর বিপদে পড়িয়া ডাকি হরি তোমার দয়া নাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন