“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অন্তরে তুমি আছ চিরদিন
অন্তরে তুমি আছ চিরদিন
  • Sub Title: ওগো অন্তর্যামী

অন্তরে তুমি আছ চিরদিন
ওগো অন্তর্যামী
বাহিরে বৃথাই যত খুঁজি তা-ই

পাই না তোমারে আমি
ওগো অন্তর্যামী॥

প্রাণের মতন, আত্মার সম
আমাতে আছ হে অন্তরতম
মিন্দর রচি বিগ্রহ পূজি
দেখে হাস তুমি স্বামী
ওগো অন্তর্যামী॥

সমীরণ সম, আলোর মতন
বিশ্বে রয়েছ ছড়ায়ে
গন্ধ-কুসুমে-সৌরভ সম
প্রাণে-প্রাণে আছ জড়ায়ে।

তুমি বহুরূপী
তুমি রূপহীন
তব লীলা হেরি অন্তবিহিন।
তব লুকোচুরি-খেলা সহচরী
আমি-যে দিবসযামী
ওগো অন্তর্যামী॥

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মোরা ঝন্‌ঝার মত উদ্দাম
মোরা ঝন্‌ঝার মত উদ্দাম

মোরা ঝন্‌ঝার মত উদ্দাম

  • Sub Title: মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত সচ্ছল
এসো হে গৃহদেবতা
এসো হে গৃহদেবতা

এসো হে গৃহদেবতা

  • Sub Title: এ ভবন পুণ্যপ্রভাবে করো পবিত্র

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন