“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঐ লুকায় রবি লাজে মুখ হেরি’ মম প্রিয়ার
ঐ লুকায় রবি লাজে মুখ হেরি’ মম প্রিয়ার
  • Sub Title: ঐ এল রূপের রবি তোর আঁধার থাকে কি আর

ঐ লুকায় রবি লাজে মুখ হেরি’ মম প্রিয়ার।
ঐ এল রূপের রবি তোর আঁধার থাকে কি আর।।
মোর অকলঙ্ক শশী খোলে ঘোম্টা যবে মুখের,

হেরি, দুলে রবি শশী কানে দুল্ হয়ে যেন তার।।
যবে অধীর মাতাল হিয়া, রয় পর্দানশিন্ প্রিয়া,
মদে বেহুঁশ্ হয়ে দর্বেশ যবে জল্সা হ’ল গুলজার।।
মোর শরম ভরম সবই হায় দিলাম শারাব লাগি’
হেরি নয়ন-জলে ভেসে এ সুরা শোণিত হিয়ার।।
বয় যাহার অশ্রু-চোখে ঐ বাদল-রাতের ধারা,
বয় বর্ষা সম তাহার নীল অঞ্চলে ফুল-বাহার।।
মালা গাঁথিস্নে তুই হাফিজ্ ঐ শুষ্ক উপদেশের,
ফেলে অপরাধের কাঁটা তুই গাঁথ্ মালা ফুল-হিয়ার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমিই শুধু রইনু বাকি
আমিই শুধু রইনু বাকি

আমিই শুধু রইনু বাকি

  • Sub Title: যা ছিল তা গেল চলে রইল যা তা কেবল ফাঁকি
আমাদের খেপিয়ে বেড়ায় যে
আমাদের খেপিয়ে বেড়ায় যে

আমাদের খেপিয়ে বেড়ায় যে

  • Sub Title: ছুটল বেগে ফাগুন-হাওয়া কোন্‌ খ্যাপামির নেশায় পাওয়া
ইচ্ছে! ইচ্ছে
ইচ্ছে! ইচ্ছে

ইচ্ছে! ইচ্ছে

  • Sub Title: সেই তো ভাঙছে সেই তো গড়ছে
আমার একী বিপদ ঘটলো গো
আমার একী বিপদ ঘটলো গো

আমার একী বিপদ ঘটলো গো

  • Sub Title: গুরুর নামটি নিবার আমার সময় নাই
তোমার আকাশে উঠেছিনু চাঁদ
তোমার আকাশে উঠেছিনু চাঁদ

তোমার আকাশে উঠেছিনু চাঁদ

  • Sub Title: দিনের আলোকে ভুলিও তোমার রাতের দুঃস্বপন
পিরীতি অমূল্যনিধি
পিরীতি অমূল্যনিধি

পিরীতি অমূল্যনিধি

  • Sub Title: বিশ্বাস মতে কারো কারো হয় যদি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন