“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কী হবে জানিয়া বলো
কী হবে জানিয়া বলো
  • Sub Title: কেন জল নয়নে

কি হবে জানিয়া বলো
কেন জল নয়নে।
তুমি তো ঘুমায়ে আছো

সুখে ফুল-শয়নে।।

তুমি কি বুঝিবে বালা
কুসুমে কীটের জ্বালা,
কারো গলে দোলে মালা
কেহ ঝরে পবনে।।

আকাশের আঁখি ভরি
কে জানে কেমন করি
শিশির পড়ে গো ঝরি
ঝরে বারি শাওনে।।

নিশীথে পাপিয়া পাখি
এমনই তো ওঠে ডাকি,
তেমনই ঝুরিছে আঁখি
বুঝি বা অকারণে।।

কে শুধায়, আঁধার চরে
চখা কেন কেঁদে মরে,
এমনই চাতক-তরে
মেঘ ঝুরে-গগনে।।

কারে মন দিলি কবি,
এ যে রে পাষাণ-ছবি,
এ শুধু রূপের রবি
নিশীথের স্বপনে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সাগর কুলের নাইয়া রে

  • Sub Title: অপর বেলায় তুমি কোথায় যাও বাইয়া রে
কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই
কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই

কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই

  • Sub Title: তোমারই কারণে গোষ্টি গোচারণে গহন কাননে যাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন