বক্ষে আমার কাবার ছবি,
চক্ষে মোহাম্মদ রসুল।
শিরোপরি মোর খোদার আরশগাই তারই গান পথ-বেভুল।।
লায়লির প্রেমে মজনুঁ পাগল
আমি পাগল ‘লা-ইলা’র;
প্রেমিক দরবেশ আমায় চেনে,
অরসিকে কয় বাতুল।।হৃদয়ে মোর খুশির বাগান
বুলবুলি তায় গায় সদাই,
ওরা খোদার রহম মাগে
আমি খোদার ইশ্ক চাই।।আমার মনের মসজিদে দেয়
আজান হাজার ‘মোয়াজ্জিন’,
প্রাণের ‘লওহে’ কোরান লেখা
রুহ পড়ে তা রাত্রিদিন।খাতুনে-জিন্নত আমার মা,
হাসান হোসেন চোখের জল,
ভয় করি না রোজ-কিয়ামত
পুল-সিরাতের কঠিন পুল।।
বক্ষে আমার কাবার ছবি
- Sub Title: চক্ষে মোহাম্মদ রসুল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 76
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমি কী সুখে লো গৃহে রবো
- Sub Title: আমার শ্যাম হলো যদি যোগী ওলো সখি
তোমার আঁখির মত আকাশের দুটি তারা
- Sub Title: চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা
খোদার হাবিব হলেন নাজেল
- Sub Title: খোদার ঘর ওই কাবার পাশে
মা ষষ্ঠী গো, তোর গুষ্টির পায়ে পড়ি
- Sub Title: আর অস্থির করিসনে মা আমায় দয়া করি
চির-কিশোর মুরলীধর কুঞ্জবন-চারী
- Sub Title: গোপনারী-মনোহারী বামে রাধা প্যারি
পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চল
- Sub Title: ধীরে ধীরে ধীরে চল
আমি গগন গহনে সন্ধ্যাতারা
- Sub Title: কনক গাঁদার ফুল গো
আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে
- Sub Title: যেন এমনি কাটে আসছে-জনম তোমায় ভালোবেসে
ইয়া মোহাম্মদ বেহেশত হতে
- Sub Title: খোদায় পাওয়ার পথ দেখাও
হে পার্থসারথি বাজাও বাজাও
- Sub Title: চিত্তের অবসাদ দূর কর কর দূর
জরীন হরফে লেখা
- Sub Title: রূপালি হরফে লেখা
মেঘলা নিশি-ভোরে
- Sub Title: মন যে কেমন করে
বাংলা
English 