“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: যেই নামাজে ‘তনহা আনিল ফাহশায়ে ওয়ালমুনকার’

নামাজী, শুদ্ধ নামাজ পড়!
যেই নামাজে ‘তনহা আনিল ফাহশায়ে ওয়ালমুনকার’।।

‘আকিমুচ্ছালাতের’ মর্ম,
বুঝিয়ে কর খোদার কর্ম,
নইলে পরে আছে ভারী ‘ওয়াইল দোজখের’ ডর।।

হুজুরি দেল নাই যার,
হয় না নামাজ তার,
ফর্মালেন হযরত নবী দ্বীন-পয়গম্বর।।

প্রকৃত নামাজী যারা,
আপন ভাবে মগ্ন তারা,
নিজের নামাজ হচ্ছে কিনা ভয়েতে কাতর।।

আপন ভাবে আপে মরে,
কেবা পড়ে, কে না-পড়ে,
সেই কথা ভাবিতে তার কোথা অবসর।।

কেহ তো নামাজ পড়ে,
সেই নামাজের গর্বে মরে,
পররে করয়ে হিংসা তাদের জন্য ডর।।

শুনরে নামাজী বড়,
সত্য গুরু তালাশ কর,
পরের চিন্তা ছেড়ে দিয়ে নিজের চিন্তা কর।।

ষড়রিপু বিনাশিতে,
হুজুরী দেল বানাইতে,
করিম, শ্রীগুরু মাইজভাণ্ডারীর চরণ ধর।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

চল প্রিয়া প্রেম বাগানে

  • Sub Title: প্রেম রঙ্গে রঙ্গ মিশায়ে কুঞ্জবনে রঙ্গ খেলিব
কবিয়াল রমেশ শীল

দমে দমে জপরে মন গাউছে

  • Sub Title: গাউছে মাইজভাণ্ডার রে আউলিয়া মাইজভাণ্ডার
দুর্বিন শাহ

কাবার পাশে রঙিন বেশে

  • Sub Title: ফুটল গোলাপ ফুল
দুর্বিন শাহ

বন্ধু রে-

  • Sub Title: তোর দয়াল নামটি জগতে ঘোষণা
মাইজভাণ্ডারী গান

বজতী হ্যায় হার ছাজ মেঁ

  • Sub Title: হার তানু আওর তারূঁ মেঁ, লা-এলাহা ইল্লাল্লা
কবিয়াল রমেশ শীল

বন্ধু কোথায় রইলে ও আমারে

  • Sub Title: শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী
মাইজভাণ্ডারী গান

বাবাধন বল কোথায় যাই

  • Sub Title: এই দুনিয়া ফাঁকের বাজার, প্রাণ কেনে বাঁচাই
দুর্বিন শাহ

আসবে বলে গেল বন্ধু

  • Sub Title: কেন আইল না
মাইজভাণ্ডারী গান

নাচো মন তালে তালে

  • Sub Title: মাওলার জিকিরে নাচো, খোদার জিকিরে
মাইজভাণ্ডারী গান

মন আমার সঙ্গি যোগাড় কর

  • Sub Title: একলা ঘরে যেতে হবে, কবর ভিতর
রাধারমণ দত্ত

কে বলে পিরিতি ভালা গো সজনী

  • Sub Title: কে বলে পিরিতি ভালা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন