“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কুলমান সঁপিলাম তোমারে বন্ধুয়ারে
কুলমান সঁপিলাম তোমারে বন্ধুয়ারে

কুলমান সঁপিলাম তোমারে বন্ধুয়ারে

কুলমান সঁপিলাম তোমারে বন্ধুয়ারে।।
কুল দাও কি ডুবায়ে মারো।।
জ্বালায় তোমার অন্তরে বন্ধুয়ারে।
কুলমান সঁপিলাম তোমারে বন্ধুয়ারে।।

যে দিন হতে তোমার প্রেমে সঁপেছি পরান।
সে দিন হতে ছেঁড়ে দিছি লাজ কুলোমান।।

বাঁচন দুই সমান তুমি বিনে সংসারে।।
কুলমান সঁপিলাম তোমারে বন্ধুয়ারে।।

হাত বান্ধা যায় পাউ বান্ধা যায়
মন তো বান্ধা যায় না।।

দারুণও বিচ্ছেদের আগুন জল দিলে নিভে না।।
কুলমান সঁপিলাম তোমারে বন্ধুয়ারে।।

বাউল আব্দুল করিম বলে তোমায় যদি পাই
লোকে নিন্দা পুস্প চন্দন তাতে ক্ষতি নাই।।
কলঙ্কের মালা যদি পাই গ্রহণ করবো সাদরে।।
কুলমান সঁপিলাম তোমারে বন্ধুয়ারে।।

রচনাঃ বাউল শাহ্‌ আব্দুল করিম। শিল্পীঃ- চন্দনা মজুমদার

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বলি সব আমার আমার
বলি সব আমার আমার

বলি সব আমার আমার

  • Sub Title: কে আমি তাই চিনলাম না
কোন্ ভীরুকে ভয় দেখাবি
কোন্ ভীরুকে ভয় দেখাবি

কোন্ ভীরুকে ভয় দেখাবি

  • Sub Title: ভরসা কি মোর সামনে শুধু নাহয় আমায় রাখবি পিছে
দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে
দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে

দেইখে আইলাম শ্যামরূপ শতদল কমলে

  • Sub Title: আমি রূপ দেখিয়া ভুইলে রইলাম চাহিয়া গো সজনী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন