দুনিয়ার লাগি কান্দি ফির, দুনিয়া নি যাইব সঙ্গে।
কি বুঝিয়া বসিয়া আছ স্ত্রী-পুত্রের রঙ্গে ॥কার লাগিয়া কান্দ তোরা, দুনিয়ার লোক।
হাসন রাজায় দেখতে চায় না, দুনিয়াদারের মুখ ॥কান্দে কান্দে যেই জন, দুনিয়ার লাগিয়া।
হাসন রাজায় যায় তাদের মুখেতে হাগিয়া ॥তোরা দেখো হাসন রাজায়, দুনিয়ার কারবার করে।
দুনিয়ার মুখে সেফ দিয়া, বন্ধের লাগিয়া ঝুরে ॥যাইবায় নি রে এ দুনিয়া, কেউরির সঙ্গে।
কি বুঝিয়া মজিয়ে আছ, এ দুনিয়ার রঙ্গে ॥যখন আসিবে যমরাজ, হাতে লইয়া দড়ি।
বান্ধিয়ে নিয়ে যাবে তোরে, যেমন মেড়ামেড়ি ॥হাসন রাজায় হাসিয়ে বলে, তখন কি উপায়
ছাড়াইয়া নি রাখতে পারব, স্ত্রী পুত্র মায় ॥দুনিয়ার লাগি ঝুর কেন, দুরন্তর সাক্ষাৎ।
কি আক্কলে দুনিয়ার লাগি করো উৎপাত ॥এক কড়ার আক্কল নাই, পরের লাগিয়া ঝুর।
আপনা বন্ধু বসিয়া রইছে, আপনার ঘর ॥আপন বন্ধু আপনার উরে, তার পানে না চাও।
নাকিছ আক্কল তোদের, বৃথা দিন গোয়াও ॥দুর, দূর, দূর, দুর, দূর, দূর, দুনিয়ার মায়াদার।
খবর না রাখে তারা, আপন প্রিয়ার ॥হাসন রাজায় বলে, যার প্রিয়ার মায়া নাই।
মুতিয়া দে তার বাপের মুখে, তার মুখে দে ছাই ॥দেখা দেও দেখা দেও বন্ধু রে ভুবনমোহন।
দেখা দিলে থাকে হাসন রাজার জীবন রে ॥দেখা দেও দেখা দেও বন্ধু রে ॥
দেখা দেও দেখা দেও বন্ধু, হৃদয়ের চান।দেখা দিলে বাঁচে তোমার হাসনের পরাণ রে ॥
প্রেমানলে জ্বলিয়া আমার তনু ঝরঝর।এব নাকি প্রাণের বন্ধে বাসো মোরে পর রে ॥
কাকুতি করিয়ে ডাকি আইসো বন্ধু কোলে।গাঁথিয়া রেখেছি হার পরাইব তোর গলে রে ॥
ঘরখানি সাজাইয়ে আছি কত রঙ্গ দিয়া।পবিত্র করিয়াছি ঘর গোলাব ছিটাইয়া রে ॥
হাসন রাজার মনের আশা পুরাও দেখা দিয়া।তোমার লাগি হাসন রাজার প্রাণ যায় জ্বলিয়া রে ॥
দুনিয়ার লাগি কান্দি ফির, দুনিয়া নি যাইব সঙ্গে
- Sub Title: কি বুঝিয়া বসিয়া আছ স্ত্রী-পুত্রের রঙ্গে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 103
বাউল গান এর নতুন প্রবন্ধ
শোনো গো রাই সোহাগিনী
- Sub Title: আর হইও না পাগলিনী
ব্রহ্মাণ্ড জুড়িয়া তুমি
- Sub Title: তুমি বিনে ত্রিভুবনে দেখিনা আর অন্যজন
কানা বগী বড় হলো আজকে যে তার বিয়ে
- Sub Title: বর সেজে তাই বোয়াল এলো ভাঙ্গা নৌকা নিয়ে
গউর গউর গউর বলে আমার অঙ্গ যায় জ্বলিয়া
- Sub Title: গৌরাচান্দের দেখা পাব নি
ব্রজলীলা সাঙ্গ দিয়া যাই গো শ্ৰীমতী রাই
- Sub Title: তোমার প্রেমে বাঁধা আছে শ্যাম নাগর কানাই
আমার অন্তর বিদিয়া গেল
- Sub Title: আমার গৃহে থাকা হল দায়, কুকিলের বংছে
ট্যাংরা তবু কাটোন যায়
- Sub Title: মাগুর মাছে ক্যাতক্যাতায়
বসে ভাবছ কীরে মন ভোমরা
- Sub Title: ছয় চোরায় ডুবাইল তোমারে
আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়
- Sub Title: আরে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়
ঈমান অমূল্য ধন করিও যতন
- Sub Title: ঠক মৌলভীর কথা না মান কখন
রাধারানীর প্রেমের আশ্রয়
- Sub Title: রসিক নাগর শ্যামারসময়
বাংলা
English