“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী
হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী
  • Sub Title: অগাধ জল ভবনদী তাহে মন পার হবে যদি

হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী৷ ধু-
অগাধ জল ভবনদী তাহে মন পার হবে যদি
নামের মন্ত্র নিরবধি জাপ রে বন্দন ভরি৷

হরি নামের পাতায় মন দৃষ্টি রাখো অনুক্ষণ
সর্বসময়ে চালু রাখ রে নামের তরি৷
নাম মন্ত্র পাইতে পারো শ্ৰীগুরু কান্ডারী ধরো
দশজনকে দিও দাড়ে ছয়জন রাখিও গুণারী৷
সুবাতাসে শ্ৰদ্ধা পালে আসক্তি হৃদ্ মস্তুলে
পঞ্চারশি বন্দ করি নিত্যানন্দ চালায় তরী৷
বিশ্বাসকে রাখো পারাদার ধিয়ানকে দেও জল সিচিবার-
চিত্তকে দিয়া রসের ভাণ্ডার-প্ৰেম লগানে লাগাও ডুরি৷
ভেবে কয় রাধারমণ ও রূপে সেরূপ মিলন
করো হরি নামের সাধন মিলবো রে অটল বিহারী৷

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি গৌর প্ৰেমে মজে গো
আমি গৌর প্ৰেমে মজে গো

আমি গৌর প্ৰেমে মজে গো

  • Sub Title: গৌর প্রেমের এতই জ্বালা গৃহে যাইতে মন চলে না ধু
গৌর চরণ পাব বলে দুই কুল খাইয়াছি
গৌর চরণ পাব বলে দুই কুল খাইয়াছি

গৌর চরণ পাব বলে দুই কুল খাইয়াছি

  • Sub Title: না জানিছি কুলের মর্ম লোকের কাছে সাধু হইয়াছি ধু
জলে গেছিলাম একেলা
জলে গেছিলাম একেলা

জলে গেছিলাম একেলা

  • Sub Title: একলা পাইয়া শ্যাম বন্ধে খেলিয়াছে রসের খেলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন