“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দয়াল তুমি রাহমান রাহিম
দয়াল তুমি রাহমান রাহিম
  • Sub Title: দয়া করো ক্ষমা করো

দয়াল তুমি রাহমান রাহিম
দয়া করো ক্ষমা করো
তুমি আহ্‌কামুল হাকিম।।

পড়িয়া এই ভবের ধাঁধায়
জীবন আমার বিফলে যায়
তুমি বিনা আমি অসহায়
এই ভবে হলেম এতিম।।

তালাচাবি তোমার কাছে
আমার বলতে কী ধন আছে
তোমার খাইয়া জীবন বাঁচে
আমি যে চির খাদিম।।

রাখো চরণ ছায়াতলে
দিও না দূরে ঠেলে
তুমি দয়াল আপন হলে
আর কিছু চায় না করিম।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পিরিতে মজাইল মোরে বন্ধু
পিরিতে মজাইল মোরে বন্ধু

পিরিতে মজাইল মোরে বন্ধু

  • Sub Title: বন্ধের বাঁশির ডাকে আমার ঘরে রওয়া দায়
নাইয়া কর পার
নাইয়া কর পার

নাইয়া কর পার

  • Sub Title: কূল নাহি নদী-জল সাঁতার
অকূল নদীর ঢেউ দেখে ডরাই
অকূল নদীর ঢেউ দেখে ডরাই

অকূল নদীর ঢেউ দেখে ডরাই

  • Sub Title: অসময় ধরিলাম পাড়ি আকাশেতে বেলা নাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন