ভবে জন্মিয়া কেন মইলাম না, গুরুর চরণ সাধন হইল না।। ধু।।
লাভ করিতে আইলাম ভাবে- দিনে দিনে তহবিল টুটে,
আসলে উশুল মিলে না;বুঝি আমার কর্মদোষে রে মন বিধির কৃপাবিন্দু পাইলাম না৷
একটি নদীর তিনটি নালা রসিক যারা বুঝবে তারা,
অরসিকে বুঝতে পাইলাম না;
বুঝি আমার কর্ম দোষে রে মন আমার সাধন সিদ্ধি হইল না।।
ভাবিয়া রাধারমণ বলে- ঠেকিয়া রইলাম মায়া জালে,
গুরু কি ধন চিনতে পাইলাম না,
বুঝি আমার কর্ম দোষেরে মন আমার সাধন সিদ্ধি হইল না৷
ভবে জন্মিয়া কেন মইলাম না
- Sub Title: লাভ করিতে আইলাম ভাবে- দিনে দিনে তহবিল টুটে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 168
বাউল গান এর নতুন প্রবন্ধ
মইলাম বন্ধু তোর পিরিতের দায়
- Sub Title: পিরিতে না ভুলা যায় ধূয়া
আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
- Sub Title: বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম
আজব সুন্দর তোমার আঁখি ওগো চন্দ্রমুখী
- Sub Title: হাসন রাজার মনের সাধ সদাই তুরে দেখি
কতদিন আর খেলবে হাসন, ভবেরই খেলা
- Sub Title: খেলতে খেলতে হাসন রাজার না লাগে ভালা
কৈ কৈ সে রূপ রসময়
- Sub Title: মহানন্দ হয়
কুঞ্জবনে রাধার মদনমোহন চলে গো
- Sub Title: ধীর ধীর গমন
ঘরের গিরি, ঘরের গিরি রে, একবার আইস ঘর থাকি
- Sub Title: হাসন রাজা তুষ্ট হউক তুর চান্দমুখ দেখি
বাঁশির ডাক শুনিলাম কর্ণে
- Sub Title: বাঁশি কোন বনে বাজায়
বাঁশি কোন বনে বাজায়
- Sub Title: সূচীপত্রে থাকলেও গ্রন্থের ভেতরে গানটি নেই
ও বন্ধু অন্তরিয়া রে, আমি তোরে ডাকিরে
- Sub Title: দেখা দিয়া প্রাণ বাঁচাও রে
বেলা গেল সন্ধ্যা হলো
- Sub Title: আর কি বাকি আছে বলো
বাংলা
English