“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও দম গেলে আইবার নাইরে আশা
ও দম গেলে আইবার নাইরে আশা
  • Sub Title: ওই দম লইয়া বিক ভরসা

ও দম গেলে আইবার নাইরে আশা-
ওই দম লইয়া বিক ভরসা।।
আর ইদ্‌রের মাঝে থাকো পাখি,

তনের মাঝে বাসা;
ও আমি বুঝিতে না পাইলাম তার রে
ওয়রে পাষাণ মন,
ও আমি চিনলাম না তায় রইবার বাসা।।
আর হৃদপিঞ্জিরায় থাকো পাখি
মোহন ডালে বাসা;
ওরে, তিন ডালে তার পালা পালিছ-
হায় রে পাষাণ মন,
তারে ধরতে গেলে না দেয় ধরা।।
আর ভাইবে রাধারমণ বল-
শুনো রে কালিয়া:
পাখী পিঞ্জিরা ছাড়িয়া যাইতে রে
হায় রে পাষাণ মন,
তোরে অইল রাখি, অসারের ধন।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন