নিদাগেতে দাগ লাগাইল, প্ৰাণবন্ধু কালিয়ায়
প্ৰেমজ্বালায় প্রাণী যায়।। ধু।।
হাটিয়া যাইতে পাড়ার লোকে সদায় মন্দ গাইয়া যায়এগো লোকের নিন্দন পুষ্প চন্দন অলঙ্কার পরেছি গায়৷
কদম ডালে বসিয়া বন্ধে বাঁশিটি বাজাঁইয়া চায়
বাঁশির সুরে প্রাণ হরে উদাসিনী কইল আমায়৷
জল ভরিতা গেলা রাধে সোনার নেপুর রাঙা পায়
সৰ্প হইয়া কালিয়ার বাঁশি দংশিল রাধার গায়৷
সৰ্পের বিষ ঝারিতে নামে প্রেমের বিষ উজান বায়
ওঝা বৈদ্যের নাইগো সাধ্য ঝারিয়া বিষ নামাইতে পায়৷
জল ভরাতে যত সখী ব্ৰজপুরে তারা যায়
আচানক শব্দ শুনায় ত্রিপুন্নিতে বাঁশি বায়৷
মানকুল যৌবন জীবন সপিয়াছি তার পায়
দেখিলে জীবন ধরে আমার না দেখিলে প্ৰাণ যায়৷
ভাবিয়া রাধারমণ বলে প্রেম করাত বিষম দায়
মনে লয় ভ্রমরা হইয়ে উড়িয়া বসি বন্ধের গায়।।
নিদাগেতে দাগ লাগাইল, প্ৰাণবন্ধু কালিয়ায়
- Sub Title: প্ৰেমজ্বালায় প্রাণী যায় ধু
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
কুলের বাহির ও মুররা করিয়াছ আমারে
- Sub Title: কূল গেল মান গেল না পাইলাম তোমারে
কী কালাম পাঠালেন আমার সাঁই দয়াময়
- Sub Title: এক এক দেশের এক এক ভাষা
পঞ্চতত্ত্বের ভেদ বুঝিয়া
- Sub Title: করো রে মন সাধনা
আজু সখি মুহু মুহু
- Sub Title: গাহে পিক কুহু কুহু
তুই আমায় পাগল করলি রে
- Sub Title: তুই আমায় পাগল করলি রে
শ্যামের বাঁশি মন মজাইল
- Sub Title: মন নিল শ্যাম নটবরে আমার প্রাণ নিল
চাতক রইলো মেঘের আশে
- Sub Title: শ্যামচান্দের আশে গো সই আমি মনের দুক্ষ কার ঠাঁই কই ধু
আমি পাইয়া কুমতিসঙ্গ
- Sub Title: ও তারে করলে বারণ হয় না সারন
বলি, ও আমার গোলাপবালা
- Sub Title: তোলো মুখানি তোলো মুখানি- কুসুমকুঞ্জ করো আলা
মেরে সাঁইর আজব লীলা তা কেউ বুঝতে পারে
- Sub Title: বুঝতে পারে
মেরে সাঁইর ভাবুক যারা
- Sub Title: তাদের ভাবের ভূষণ যায় ধরা
বাংলা
English 
Comments