বন্ধুগণ এবে বুঝ দমের আলামত।
দমের ঘরে নিত্য ফিরে দমে কর এবাদত।।সর্বাঙ্গ হইতে দম-শ্বাসের যোগে বাহির হয়,
বার আঙ্গুল বাহিরে গেলে প্রশ্বাসে টানিয়া লয়।
বাহির হইতে না ফিরিলে সেই দিনেতে কেয়ামত।।এস্কের তৈলে দমের কলটি নিত্য রাখ পরিষ্কার,
আমার বাবা মাইজভাণ্ডারী দম কলের ইঞ্জিনিয়ার।
কত ভাঙ্গে কত গড়ে, কত করে মেরামত।।ভোজন আঠারো আঙ্গুল ছাব্বিশ আঙ্গুল গমনে,
নিদ্রাতে বাষট্টি আঙ্গুল, চৌরাশি আঙ্গুল রমনে।
একুশ হাজার ছয়শ বারে দিবা-রাত্র গতাগত।।নয় দরজা বন্ধ করি থাক যদি কতক্ষণ,
দম কশিতে কলবেতে হাশিল হবে মাওলা ধন।
রমেশ বলে এই কৌশলে সুখে থাকবি কবরত।।
বন্ধুগণ এবে বুঝ দমের আলামত
- Sub Title: দমের ঘরে নিত্য ফিরে দমে কর এবাদত
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 95
বাউল গান এর নতুন প্রবন্ধ
মন রে পামর তুমি যে লোক জাননা
- Sub Title: অনিত্য সংসারে… বিষয় বাসনা
শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া
- Sub Title: আমি খাপ ধরি বসিয়া রৈছি পন্থপানে চাইয়া ধু
ডাকি গেল মোরে কেবা
- Sub Title: শূন্য কৈল্য মম জ্ঞান বুদ্ধি হৈরে
প্ৰাণ সখী গো- অন্তিমকালের উপায় দেখিনা
- Sub Title: বেপার করিতে আইলাম একে দ্বিগুণ দুনা
সই গো আমি রইলাম কার আশায়
- Sub Title: পাষাণে বান্ধিছে হিয়া দারুণ কালায়
শ্ৰীগুরু গৌরাঙ্গা নদীয়ায় উদয়
- Sub Title: পরম দয়ালু সবল হৃদয়
কন্যা মনান্তরে শুনি এসব বিনয়
- Sub Title: বলিতে লাগিল তারে হৈয়ে সদয়
ওরে মন কুপথে না যাইও
- Sub Title: ঘরে বসি হরিনাম নিরবধি লইও
প্ৰেম পবন লাগলো যাহার গায়
- Sub Title: কেবল বলে হায় রে হায় ধু
আমার বন্ধু মোরে ছেড়ে গেল
- Sub Title: কেমনে পাইব তারে গো সখি আমার বুক ভাসে নয়ন জলে
আর তো দেরী নাই গো সখী
- Sub Title: বিদায় দাও গো প্ৰাণবন্ধুয়া রাই
এ ভব শুধু পাগলের মেলা পাগলে পাগলে ঠেসাঠেসি
- Sub Title: পাগলে পাগলে মেলা ধু
বাংলা
English