“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কেন কুঞ্জে না আসিল কঠিন শ্যামরায়
কেন কুঞ্জে না আসিল কঠিন শ্যামরায়
  • Sub Title: সখী গো তোরা সব সখীগণ যা লো বনে বনে

কেন কুঞ্জে না আসিল কঠিন শ্যামরায়।। ধু।।
সখী গো তোরা সব সখীগণ যা লো বনে বনে
বৃন্দাবনে যালো বৃন্দে বন্ধু অন্বেষণায়।। চি।।

চেয়ে দেখ প্ৰাণসই গো শশী অস্ত যায়
বন্ধু বিনে প্ৰাণ আমার রাখা দায়।। ১।।
সখীগো শুন শুন প্ৰাণ সই গো মোর নিবেদন
দারুণ বিরহে প্ৰাণ করে উচাটন।। ২।।
শ্যামনাম লয়ে প্ৰাণ উড়ে যেতে চায়
মনোচোরা মদনমোহন রয়েছে যথায়।। ৩।।
সখী গো চেয়ে দেখো প্ৰাণ সই গো নিশি গাইয়া যায়
আর কি আসিবে কুঞ্জে নিঠুর শ্যামরায়।। ৪।।
অতি সাধের বকুলমালা বাসি হইয়া যায়
আসিল না প্ৰাণেশ্বর করি কি উপায়।। ৫।।
দেখ গো কান্দিয়া কান্দিয়া রাই কুঞ্জের বাহির হয়
কুঞ্জবনের তরুলতায় জিজ্ঞাসা করয়।। ৬।।
রাধারমণ বলে রাই কিবা পাগলিনী হয়
সখীরা ধরিয়া রেখে রাধাকে বুঝায়।। ৭।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি জন্মিয়া কেন মইলাম না
আমি জন্মিয়া কেন মইলাম না

আমি জন্মিয়া কেন মইলাম না

  • Sub Title: জননী উদরে যখন উল্টা পদে ছিলায় রে মন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন