“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমায় আমি চিনতে গেলে
আমায় আমি চিনতে গেলে
  • Sub Title: বাজে বড়ো গণ্ডগোল

আমায় আমি চিনতে গেলে
বাজে বড়ো গণ্ডগোল
আমি কে হই, আমা থেকে স্মরণ হলে
পড়ে ভুল।।

দেখলে মানুষ সবাইকে চিনি
আমায় চিনতে টানাটানি
আমায় চিনতে সাধু জ্ঞানী
কূল না পেয়ে হয় আকুল।।

যোগী ঋষি যোগ ধ্যানে
ভাবিতেছে নিশিদিনে
তারাও না আমায় চিনে
কিসেতে হয় আমার মূল।।

আমি বলি আমি একা
মানুষে কয় তুমি বোকা
তালাশ করলে হাদিস ফেকাহ্‌
খোদামাত্র আছে স্থূল।।

কুদরতে মূল খোদার নাম
জগতে সব আমার কাম
নইলে পিতা ছাড়া পুত্র হইতাম
বৃক্ষ ছাড়া ফুটত ফুল।।

আমি গেলে সবই যাবে
খোদা বলে কে ডাকিবে
দুর্বিন শাহ কয় আমার ভাবে
আমি তার চরণধূল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

হরির নাম কর সার, ওরে বদন
হরির নাম কর সার, ওরে বদন

হরির নাম কর সার, ওরে বদন

  • Sub Title: ভাই বন্ধু স্ত্রীপুত্র সকলি অসার
দয়াল তিননাথ আও
দয়াল তিননাথ আও

দয়াল তিননাথ আও

  • Sub Title: আমার আসরে চলিয়া আও
ঐ নাম লও জীব
ঐ নাম লও জীব

ঐ নাম লও জীব

  • Sub Title: রাধাগোবিন্দ নাম জয় রাধা শ্ৰী রাধার নাম লইও রে চি
আমার গউর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন্ কলে
আমার গউর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন্ কলে

আমার গউর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন্ কলে

  • Sub Title: জগৎ ভাসাইলায় রে আমার প্রাণ হইরে নিলায় কোন্ কলে চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন