“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওহে প্রভু বিশ্বপতি
ওহে প্রভু বিশ্বপতি
  • Sub Title: নিজ গুণে দাও হে মুক্তি

ওহে প্রভু বিশ্বপতি
নিজ গুণে দাও হে মুক্তি
রাখো হে মিনতি রাঙা পায়।।

তৌরিত-জবুর-কোরান, বাইবেল-বেদ-পুরাণ
কত বা প্রমাণ কত বা জায়গায়
পাপীতাপী কতজন তব নাম করে স্মরণ
পাইল মুক্তি তোমারই কৃপায়
তুমি হে করুণাসিন্ধু, পাপীতাপীর দীনবন্ধু
নিজ গুণে তাইও আমায়।।

নৃহু নবি ঘোর তুফানে, বাঁচাইলে নিজ গুণে
উদ্ধারিলে বিষম বন্যায়
ইউনুস নবি পয়গম্বরে, থাকিয়া মাছের ভিতরে
তব নাম জপিল সর্বদায়
তোমারই করুণার ফলে মাছের পেটে বাঁচাইলে
উদ্ধারিয়া রাখিলে আড়ায়।।

ইব্রাহিম খলিলেরে, অগ্নিকুণ্ডের ভিতরে
সালামতে রাখিলে তাহায়
নিদ্রাতে স্বপনে জানি, বেটাকে দিতে কুরবানি
ও সঙ্গে নিয়া ময়দানে যায়
ছুরির নিচে ইসমাইলে, বাঁচাইলে করুণার ফলে
এত দয়া রাখো হে বান্দায়।।

ইউসুফেরে কুয়া হইতে, উঠাইলে বণিকের হাতে
মিশরে পাঠাইলে শেষবেলায়
মিশরেতে রাজ্য দিয়া, বৃদ্ধকে যুবা সাজাইয়া
অবশেষে পাইল জুলেখায়
কাঁদিয়া আশি বৎসর ময়দানে রাস্তার উপর
শুভমিলন হইল দুই জনায়।।

আদম হাওয়া বেহেশত হইতে, পাঠাইলেন দুনিয়াতে
দুইজন রাখিলে দুই জায়গায়
চার শ বৎসর কান্দাইয়া গুনাহ হতে মুক্তি দিয়া
মানবচিহ্ন রাখিলেন ধরায়
দুর্বিন শাহ দীনহীন, রাঙা চরণ পাইতে একদিন
চাতক যেন মেঘেরই আশায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোমার মোহন রূপে কে রয় ভুলে
তোমার মোহন রূপে কে রয় ভুলে

তোমার মোহন রূপে কে রয় ভুলে

  • Sub Title: জানি না কি মরণ নাচে নাচে গো ওই চরণমূলে
পিরীতি অমূল্যনিধি
পিরীতি অমূল্যনিধি

পিরীতি অমূল্যনিধি

  • Sub Title: বিশ্বাস মতে কারো কারো হয় যদি
বারে বারে অবলারে জ্বালাইওনা বাঁশি
বারে বারে অবলারে জ্বালাইওনা বাঁশি

বারে বারে অবলারে জ্বালাইওনা বাঁশি

  • Sub Title: তুমি নাম ধরিয়া সদায় ডাক আমার ঘরে আছে গুরুজনা
হৃদয় মোর কোমল অতি
হৃদয় মোর কোমল অতি

হৃদয় মোর কোমল অতি

  • Sub Title: লাগিলে আলো শরমে ভয়ে মরিয়া যাই মরমে
অউত যারায় গিয়া- বন্ধুরে
অউত যারায় গিয়া- বন্ধুরে

অউত যারায় গিয়া- বন্ধুরে

  • Sub Title: আরে সত্যি করি কও রে বন্ধু; আইবায় নি ফিরিয়া রে
সালাম আমার শহীদ স্মরণে
সালাম আমার শহীদ স্মরণে

সালাম আমার শহীদ স্মরণে

  • Sub Title: দেশের দাবি নিয়া দেশপ্রেমে মজিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন