নতুন গাঙে প্রেম তরঙ্গে
আসবে জোয়ার
কাম পাহাড়ের ধাক্কার চোটে
ভাঙিল মণিপাহাড়।।লুলু মারজান উল্টা সে নদী
ঊর্ধ্বমুখে নদীর স্রোত বয় নিরবধি
সেই নদীতে ছয়টা বাদী
যারে পায় করে সংহার।।সেই নদীতে সবই পড়েছি
উল্টা নদী পাড়ি দিয়া ভবে এসেছি
আব-আতশ-খাক-বাদে
ধরেছি দেহের আকার।।পঞ্চচন্দ্রে খেলা চমৎকার
‘আদি নিজ অনুমত গরল একটা ভাব’
রোহিণী হয় নাম আর একটার
সেইটা হয় কাছে মাইয়ার।।চব্বিশ হাজার ছয় শ ধারা বয়
গরলেতে আছে সুধাকর পরিচয়
ভেবে পাগল দুর্বিন শাহ কয়
জানো তথ্য সারাসার।।
নতুন গাঙে প্রেম তরঙ্গে
- Sub Title: আসবে জোয়ার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 16
বাউল গান এর নতুন প্রবন্ধ
চল হস্তী ধরা ও মন
- Sub Title: চল হস্তী ধরা
আমরা ধন্য গাইয়া যাই
- Sub Title: পুবের বাড়ির মোড়ল বেটার গুণের সীমা নাই
কালরূপ হেরিয়া এমনি হইলাম গো সখী
- Sub Title: আগেতে না জানি
নবদ্বীপের মাঝে গো সুনার একজন মানুষ আসিয়াছে
- Sub Title: এগো হরিবল হরিবল বইলে গৌরচান্দ আনন্দে ভাসিয়াছে চি
কংসের পিরিতে দিন গেলো সজনী লো
- Sub Title: কংসের পিরিতে দিন গেলো ধু
মন রবে না রে চিরকাল
- Sub Title: যৌবন যমুনার জোয়ার
বেলা গেল সন্ধ্যা হলো
- Sub Title: আর কি বাকি আছে বলো
প্রাণ যায় গো যায়
- Sub Title: কেন বন্ধু আমায় ছেড়ে
প্ৰাণবন্ধু কই গো সখী নিষ্ঠুর কালিয়া
- Sub Title: ধরা গো ধর গো তারে চোরা যায় পলাইয়া
কোন্ মরমীর মরম-ব্যথা আমার বুকে বেদনা হানে
- Sub Title: জানি গো সেও জানেই জানে
সোনার মানুষ উদয় হইল গো নদীয়া পুরে
- Sub Title: স্বয়ং মানুষ উদয় হইল শচীরানীর ঘরে
ও শ্যাম কালিয়া আর আমারে জ্বালাইওনা বাঁশিটি বাজাইয়া
- Sub Title: তুমি যখন বাজাও বাঁশি কদম ডালে বইয়া
বাংলা
English 
Comments