রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে।
আমার মাঝত বাহির হইয়া, দেখা দিল মোরে ॥দেখা দিয়া প্রাণ লইয়া, সামাইল ভিতরে।
আদম সুরত দেখা দিল, ধরিয়া আমারে ॥আয়নার মধ্যে যেমন, মুখ দেখা যায়।
সেই মতে আমার রূপে, দেখা দিল আমায় ॥নুরের বদনখানি, জিনে কাঞ্চা সোনা।
আপনার রূপ দেখিয়া, আপনে হইলাম ফানা ॥আপনার রূপ দেখিয়া, আপনে পাগল।
ত্রিভুবন জুড়িয়া রূপে, করে ঝলমল ॥চন্দ্রসূর্য নাহি হয় রে, ঐ রূপের সমান।
সেই রূপ দেখিয়া আমার, বাঁচে না পরান ॥দিলের চক্ষে দেখলাম রূপ, নয়ন ভরিয়া।
কুলুবে বসিল আমার, দিলাসাও দিয়া ॥তুমি আমার, আমি তোমার প্রাণবন্ধে বলিয়া।
হৃদয়কমলে বন্ধু বসিলও গিয়া ॥ভাবনাচিন্তা দূর হইল, বন্ধু কোলে লইয়া।
নাচে নাচে হাসন রাজায়, বন্ধুয়া রে পাইয়া ॥
রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে
- Sub Title: আমার মাঝত বাহির হইয়া দেখা দিল মোরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 131
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রাণসখি আমায় বলো গো
- Sub Title: মনটা আমার কেমন হলো
পুণ্য রবি ভাগ্যাকাশে যাহার উদয়
- Sub Title: আদ্য প্রীতি গুণে তারে করয়ে আশ্রয়
চাচায় চা চায় চাচী চ্যাঁচায়
- Sub Title: চাচী চ্যাঁচায়
দেইখে আইলাম তারে ত্ৰিভঙ্গ ভঙ্গিমা রূপ
- Sub Title: দাঁড়ায় কদমতলে
অবলার কুলমান সই গো কেমনে রাখি
- Sub Title: সময় না জানিয়ে বাঁশি বাজায় কালশশী
আমি গুনাগারের আশা গো
- Sub Title: মুর্শিদ জিয়ন্তে করো পূরণ
শোনো গো ললিতা সখি
- Sub Title: তারে দিও আনিয়া
দিবানিশি শুনি গো
- Sub Title: জন্ম নিয়ন্ত্রণের গান
জলেবুর ঘাটে কে যাবে গো আয়
- Sub Title: কাননে বসি ঐ কি শুনি মধুর ধ্বনি শুনা যায় ধু
দেহতরি কলের ঘোড়া
- Sub Title: বায়ু ভরে আছে খাড়া
মরণকালে রে, কে যাইবে তোর সঙ্গে
- Sub Title: তুমি তো ভুলিয়া আছ স্ত্রী-পুত্রের রঙ্গে
বাপ থাকিতে এতিম ছেলে
- Sub Title: না দেখিলে সবে মিলি, দেখ আমি পাপাত্মারে
বাংলা
English