চলরে মন ত্বরাই যাই , বিলম্বের আর সময় নাই ,
গাউসুল আযম মাইজভাণ্ডারী স্কুল খুলেছে ।
আবাল বৃদ্ধ নরনারী , করে সবে হুড়াহুড়ি ,নাম করে রেজিষ্টারী ভর্তি হতেছে।।
সেই স্কুলের এমনি ধারা , বিচার নাই জোয়ান বুড়া ,
সিনায় সিনায় লিখা পড়া , শিক্ষা দিতেছে ।
মাষ্টার ও মাহিনা ছাড়া , এলমে লদুনি পড়া ,
কাগজ কালি দোয়াত কলম কি দরকার আছে ।।নফছানিয়াতে ভাগ বিয়োগ , রূহানিতে পুরণ যোগ ,
ঈমান সাহিত্য তার নির্দিষ্ট আছে ।
খেদমত বিজ্ঞান যার দয়া করলে হেডমাষ্টার ,
তামাম দুনিয়া হবে নজরের কাছে ৷।করে স্বহস্তে দস্তখত , দিয়াছ গোলামি খত ,
আলস্তু বে রব্বে কুম স্মরণ নি আছে ।
কালু বালা বলে এলে , এখন কেন পাশরিলে,
জবানবন্দি দিতে গেলে , ঠেকিবি পেঁচে ।রমেশ বলে অবোধ মন , সময় গেল অকারণ ,
শীয়রে সমন এসে খাড়া রয়েছে ।
ভাণ্ডারীর স্কুলে যাও , কদম খাতায় নাম লিখাও ,
রেজিষ্টারী কবুল হলে তবে প্রাণ বাঁচে ।
চলরে মন ত্বরাই যাই
- Sub Title: গাউসুল আযম মাইজভাণ্ডারী স্কুল খুলেছে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 91
বাউল গান এর নতুন প্রবন্ধ
গুরু না ভজি মই সন্ধ্যা সকালে
- Sub Title: মন প্রান দিয়া রে
বাজিছে রণ ভেরী
- Sub Title: আর কেন ঘুমে অচেতন
দুঃখ বিনে আর সুখ হইল না
- Sub Title: দুঃখেরই কপাল গেল না চিরকাল
বন্ধু আমার হৃদয় রতন
- Sub Title: করছি আশা অন্তিম কালে করিও পূরণ
নব বসন্ত যৌবন পন্থে
- Sub Title: কুসুম কুঞ্জে ভ্রমরা গুঞ্জে কোয়েল কুমরী ঘঠাল কাল
ফুরু থাকতে যে খেইল খেলাইতাম
- Sub Title: পুয়া-পুড়ি বইয়া হাততালি দিয়া
এস্কের মামেলা বুঝে সাধ্য আছে কার
- Sub Title: এস্কেতে মজিয়া প্রভু সৃজিল সংসার
পতিতপাবনী মা তারা ভবদারা ব্ৰহ্মময়ী গো
- Sub Title: অজ্ঞান বালকে ডাকি ভাববন্ধন বিমোহিত করুণাময়ীগো
হিন্দু মুসলমানে দ্বন্ধ কোন কথায়
- Sub Title: জাতি কুলের টান থাকিলে জাতি কুলে সময় যায়
গুড্ডি উড়াইল মোরে, মৌলার হাতে ডুরি
- Sub Title: হাসন রাজা রে যেমনে ফিরায় তেমনে দিয়া ফিরি
কিমাশ্চৰ্য প্ৰাণসজনী দেখবে আয় ত্বরিতে
- Sub Title: এরোপ্লেন উড়িয়া আইল বিস্কুটেরি ক্লাবেতে
বাংলা
English