“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজি যে রজনী যায়
আজি যে রজনী যায়
  • Sub Title: নয়নের জল ঝরিছে বিফল নয়নে

আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে।
নয়নের জল ঝরিছে বিফল নয়নে।।
এ বেশভূষণ লহো সখী, লহো, এ কুসুমমালা হয়েছে অসহ-

এমন যামিনী কাটিল বিরহশয়নে।।

বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি,
বহি বৃথা মনো-আশা এত ভালোবাসা বেসেছি।
শেষে নিশিশেষে বদন মলিন, ক্লান্তচরণ, মন উদাসীন,
ফিরিয়া চলেছি কোন্ সুখহীন ভবনে।।

ভোলা ভালো তবে, কাঁদিয়া কী হবে মিছে আর।
যদি যেতে হল হায় প্রাণ কেন চায় পিছে আর।
কুঞ্জদুয়ারে অবোধের মতো রজনীপ্রভাতে বসে রব কত-
এবারের মতো বসন্ত গত জীবনে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তবু পারি নে সঁপিতে প্রাণ
তবু পারি নে সঁপিতে প্রাণ

তবু পারি নে সঁপিতে প্রাণ

  • Sub Title: পলে পলে মরি সেও ভালো সহি পদে পদে অপমান
সবারে করি আহ্বান
সবারে করি আহ্বান

সবারে করি আহ্বান

  • Sub Title: এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ
যাত্রী আমি ওরে
যাত্রী আমি ওরে

যাত্রী আমি ওরে

  • Sub Title: পারবে না কেউ আমায় রাখতে ধরে
আমরা না গান গাওয়ার দল রে
আমরা না গান গাওয়ার দল রে

আমরা না গান গাওয়ার দল রে

  • Sub Title: মোদের ভৈঁরোরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন