নব বৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা-
তব আশ্রমে তোমার চরণে, হে ভারত, লব শিক্ষা।
পরের ভূষণ, পরের বসন, তেয়াগিব আজ পরের অশন-যদি হই দীন না হইব হীন, ছাড়িব পরের ভিক্ষা।
নব বৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা।।থাকে প্রাসাদ আছে তো কুটির কল্যাণে সুপবিত্র।
থাকে নগর আছে তব বন ফলে ফুলে সুবিচিত্র।
তোমা হতে যত দূরে গেছি স’রে তোমারে দেখেছি তত ছোটো ক’রে।
কাছে দেখি আজ, হে হৃদয়রাজ, তুমি পুরাতন মিত্র।
হে তাপস, তব পর্ণকুটির কল্যাণে সুপবিত্র।পরের বাক্যে তব পর হয়ে দিয়েছি পেয়েছি লজ্জা।
তোমারে ভুলিতে ফিবায়েছি মুখ, পরেছি পরের সজ্জা।
কিছু নাহি গণি’ কিছু নাহি কহি’ জপিছ মন্ত্র অন্তরে বহি-
তব সনাতন ধ্যানের আসন মোদের অস্থিমজ্জা।
পরের বুলিতে তোমারে ভুলিতে দিয়েছি পেয়েছি লজ্জা।।সে-সকল লাজ তেয়াগিব আজ, লইব তোমার দীক্ষা।
তব পদতলে বসিয়া বিরলে শিখিব তোমার শিক্ষা।
তোমার ধর্ম, তোমার কর্ম, তব মন্ত্রের গভীর মর্ম
লইব তুলিয়া সকল ভুলিয়া ছাড়িয়া পরের ভিক্ষা।
তব গৌরবে গরব মানিব, লইব তোমার দীক্ষা।।
নব বৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা
- Sub Title: তব আশ্রমে তোমার চরণে হে ভারত লব শিক্ষা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 136
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমার হারিয়ে যাওয়া দিন
- Sub Title: আর কি খুঁজে পাব তারে
বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে
- Sub Title: তোমায় ভাকব না ফিরে ফিরে
এবার যমের দুয়োর খোলা পেয়ে ছুটেছে সব ছেলে মেয়ে
- Sub Title: হরিবোল হরি বোল হরিবোল
কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন
- Sub Title: লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন ওগো তায় জাগাইনু রে
শ্যাম রে, নিপট কঠিন মন তোর
- Sub Title: বিরহ সাথি করি দুঃখিনী রাধা রজনী করত হি ভোর
শরতে আজ কোন্ অতিথি এল প্রাণের দ্বারে
- Sub Title: আনন্দগান গা রে হৃদয় আনন্দগান গা রে
চলো নিয়ম-মতে
- Sub Title: দূরে তাকিয়ো নাকো ঘাড় বাঁকিয়ো নাকো!
সকলই ফুরাইল। যামিনী পোহাইল
- Sub Title: যে যেখানে সবে চলে গেল
স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে আমার দ্বারে
- Sub Title: আমি জাগি নাই জাগি নাই গো
সারা নিশি ছিলেম শুয়ে বিজন ভুঁয়ে
- Sub Title: আমার মেঠো ফুলের পাশাপাশি
যারে মরণ-দশায় ধরে
- Sub Title: সে যে শতবার ক’রে মরে
প্রভু, এলেম কোথায়
- Sub Title: কখন বরষ গেল জীবন বহে গেল-
বাংলা
English