আমি সংসারে মন দিয়েছিনু, তুমি আপনি সে মন নিয়েছ।
আমি সুখ ব’লে দুখ চেয়েছিনু, তুমি দুখ ব’লে সুখ দিয়েছ।
হৃদয় যাহার শতখানে ছিল শত স্বার্থের সাধনেতাহারে কেমনে কুড়ায়ে আনিলে, বাঁধিলে ভক্তিবাঁধনে।
(কুড়ায়ে এনে, শতখান হতে কুড়ায়ে এনে,
ধুলা হতে তারে কুড়ায়ে এনে।)
সুখ সুখ ক’রে দ্বারে দ্বারে মোরে কত দিকে কত খোঁজালে,
তুমি যে আমার কত আপনার এবার সে কথা বোঝালে।
(বুঝায়ে দিলে, হৃদয়ে আসি বুঝায়ে দিলে,
তুমি কে হও আমার বুঝায়ে দিলে।)
করুণা তোমার কোন্ পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে,
সহসা দেখিনু নয়ন মেলিয়ে- এনেছ তোমারি দুয়ারে।
(আমি না জানিতে, কোথা দিয়ে আমায় এনেছ
আমি না জানিতে।)এই গানের সাথে ১৩৯ পৃষ্ঠার গানের সাদৃশ্য রয়েছে তবে শব্দের ভিন্নতা রয়েছে।।
আমি সংসারে মন দিয়েছি, তুমি আপনি সে মন নিয়েছ
- Sub Title: আমি সুখ ব’লে দুখ চেয়েছিনু তুমি দুখ ব’লে সুখ দিয়েছ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
ঐ শুনা যায় শ্যামের বাঁশির ধ্বনি গো
- Sub Title: এই বাঁশির সুরে আমার প্রাণ করল উদাসী গো
চাল ছানিত্ কামলা চাচা দিলায় না
- Sub Title: মাইয়ে করলা মুরুগ জবো
বনের কোকিল রে
- Sub Title: তুমি ডালেতে বসিয়া
আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত
- Sub Title: এগো জল লইয়া ঘরে যাইতে পন্থে প্ৰমাদ পাত রে
নাহয় তোমার যা হয়েছে তাই হল
- Sub Title: আরো কিছু নাই হল নাই হল নাই হল
বাকি আমি রাখব না কিছুই
- Sub Title: তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভুঁই
মন তোমার হ’ল না দিশে
- Sub Title: এবার মানুষের করণ হবে কিসে
নাম-হারা ঐ গাঙের পারে বনের কিনারে
- Sub Title: বেতস-বেণুর বনে কে ঐ বাজায় বীণা রে
মন ভবে এসে হয়েছি এক মায়ার ঢেঁকি
- Sub Title: পরের ভানা ভানতে ভানতে নিজের ঘরে নাই খুরাকি
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি
- Sub Title: ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি
বাংলা
English 
Comments