“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যাত্রী আমি ওরে
যাত্রী আমি ওরে
  • Sub Title: পারবে না কেউ আমায় রাখতে ধরে

যাত্রী আমি ওরে,
পারবে না কেউ আমায় রাখতে ধরে।।
দুঃখসুখের বাঁধন সবই মিছে, বাঁধা এ ঘর রইবে কোথায় পিছে,

বিষয়বোঝা টানে আমায় নীচে- ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে।।
যাত্রী আমি ওরে,
চলতে পথে গান গাহি প্রাণ ভ’রে।
দেহদুর্গে খুলবে সকল দ্বার, ছিন্ন হবে শিকল বাসনার,
ভালো মন্দ কাটিয়ে হব পার- চলতে রব লোকে লোকান্তরে।।
যাত্রী আমি ওরে,
যা-কিছু ভার যাবে সকল সরে।
আকাশ আমায় ডাকে দূরের পানে ভাষাবিহীন অজানিতের গানে,
সকাল-সাঁঝে আমার পরান টানে কাহার বাঁশি এমন গভীর স্বরে।।
যাত্রী আমি ওরে,
বাহির হলেম না জানি কোন্ ভোরে।
তখন কোথাও গায় নি কোনো পাখি, কী জানি রাত কতই ছিল বাকি,
নিমেষহারা শুধু একটি আঁখি জেগে ছিল অন্ধকারের প’রে।।
যাত্রী আমি ওরে,
কোন্ দিনান্তে পৌছব কোন্ ঘরে।
কোন্ তারকা দীপ জ্বালে সেইখানে, বাতাস কাঁদে কোন্ কুসুমের ঘ্রাণে,
কে গো সেথায় স্নিগ্ধ দু’নয়ানে অনাদিকাল চাহে আমার তরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মা ই হে কলংকিনি রাধা

  • Sub Title: কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মম মন-উপবনে চলে অভিসারে
মম মন-উপবনে চলে অভিসারে

মম মন-উপবনে চলে অভিসারে

  • Sub Title: রক্তে তারি নূপুর বাজে রিনিরিনি
আমার জীবনের সাধ নাই গো সখী
আমার জীবনের সাধ নাই গো সখী

আমার জীবনের সাধ নাই গো সখী

  • Sub Title: দেহের মাঝে যে যন্ত্রণা কারে বা দেখাই
কি হেরিলাম গো নদিয়াপুরে
কি হেরিলাম গো নদিয়াপুরে

কি হেরিলাম গো নদিয়াপুরে

  • Sub Title: সোনার বরণ গউরচান দেখলে পরান বিদুরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন