আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়।
ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো।।
আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায়-কোন্ কুসুমের আশে কোন্ ফুলবাসে সুনীল আকাশে মন ধায় গো।।
আজি কে যেন গো নাই, এ প্রভাতে তাই জীবন বিফল হয় গো-
তাই চারি দিকে চায়, মন কেঁদে গায় ‘এ নহে, এ নহে, নয় গো’।
কোন্ স্বপনের দেশে আছে এলোকেশে কোন্ ছায়াময়ী অমরায়।
আজি কোন্ উপবনে, বিরহবেদনে আমারি কারণে কেঁদে যায় গো।।আজি যদি গাঁথি গান অথিরপরান, সে গান শুনাব কারে আর।
আমি যদি গাঁথি মালা লয়ে ফুলডালা, কাহারে পরাব ফুলহার।।
আমি আমার এ প্রাণ যদি করি দান, দিব প্রাণ তবে কার পায়।
সদা ভয় হয় মনে পাছে অযতনে মনে মনে কেহ ব্যথা পায় গো।।
আজি শরততপনে প্রভাতস্বপনে
- Sub Title: ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 13
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
মাবুদত্ব মজুদত্ব খোদা এইদেহে রয়
- Sub Title: কী বস্তু কী আকার সে যে
কোন্ কোন্ হরফে ফকিরী
- Sub Title: কিসে আসল হয় সে হরফ
প্রেম করা কি সকলে জানে
- Sub Title: প্রেমের আছে একটা ওজন
হৃদয় মন্দিরে গুরু গৌরাঙ্গ রূপ হেরো যতনে
- Sub Title: উহারি সঙ্গে সুপ্ৰসঙ্গে দুঃখ আপনি পালাবে
গৌররূপ হেরিলাম গো সুরধনীর তীরে
- Sub Title: গৌর উদয় হইল উদয় হইল গো
ভিক্ষে দে গো, ভিক্ষে দে
- Sub Title: দ্বারে দ্বারে বেড়াই ঘুরে মুখ তুলে কেউ চাইলি নে
আজ খেলা ভাঙার খেলা খেলবি আয়
- Sub Title: সুখের বাসা ভেঙে ফেলবি আয়
কী কালাম আনিলেন নবি সকলের শেষে
- Sub Title: রোজা বন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে
কোন্ সুদূরের চেনা বাঁশীর
- Sub Title: ওরে আমার পলাতকা!
যাব রে এ স্বরূপ কোন পথে
- Sub Title: স্বরূপ আয় রে আয়, এসে আমায়
প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
- Sub Title: কারে বা জানাই
বাংলা
English 
Comments