“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভোর থেকে আজ বাদল ছুটেছে- আয় গো আয়
ভোর থেকে আজ বাদল ছুটেছে- আয় গো আয়
  • Sub Title: কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়

ভোর থেকে আজ বাদল ছুটেছে- আয় গো আয়
কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়।।
ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট-

ওগো ঘাটে আয়, নিয়ে আয় ঘট-
পথের দু ধারে শাখে শাখে আজি পাখিরা গায়।।
তপন-আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা,
খঞ্জন-দুটি আলস্যভরে ছেড়েছে খেলা।
কলস পাকড়ি আঁকড়িয়া বুকে
ভরা জলে তোরা ভেসে যাবি সুখে
তিমিরনিবিড় ঘনঘোরে ঘুমে স্বপনপ্রায়- আয় গো আয়।।
মেঘ ছুটে গেল, নাই গো বাদল- আয় গো আয়।
আজিকে সকালে শিথিল কোমল বহিছে বায় আয় গো আয়।
এ ঘাট হইতে ও ঘাটে তাহার
কথা বলাবলি নাহি চলে আর,
একাকার হল তীরে আর নীরে তাল-তলায়- আয় গো আয়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই
স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই

স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই

  • Sub Title: পঞ্চমহাপাতকী তোরা রে ও জগাই নাম বিনে আর ঔষধ নাই চি
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো

আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো

  • Sub Title: যেন মেঘরাগিণীরচিত কী সুর দুলালো কর্ণমূলে
বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা
বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা

বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা

  • Sub Title: বুকের ‘পরে দোলে দোলে দোলে দোলে রে তার পরানপুতলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন