হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে।।
ঘরে ঘরে ডাক পাঠালো- ‘দীপালিকায় জ্বালাও আলো,জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে’
শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান,
কাশ ঝরে যায় নদীর তীরে।।
যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো-
জ্বালাও আলো, আপন আলো, শুনাও আলোর জয়বাণীরে।।
দেবতারা আজ আছে চেয়ে-জাগো ধরার ছেলে মেয়ে,
আলোয় জাগাও যামিনীরে।
এল আঁধার দিন ফুরালো, দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো, জয় করো এই তামসীরে।।
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
- Sub Title: হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 117
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আনন্দলোকে মঙ্গলালোকে
- Sub Title: বিরাজ’ সত্যসুন্দর
আজি সাঁঝের যমুনায় গো
- Sub Title: তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো
যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশতলে
- Sub Title: ওরই পানে দেখছি আমি চেয়ে
থাকতে আর তো পারলি নে মা
- Sub Title: কোলের সন্তানেরে ছাড়লি কই
গগনে গগনে ধায় হাঁকি
- Sub Title: বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী
ফাগুনের নবীন আনন্দে
- Sub Title: গানখানি গাঁথিলাম ছন্দে
আমরা নূতন প্রাণের চর
- Sub Title: আমরা থাকি পথে ঘাটে
মম অন্তর উদাসে
- Sub Title: পল্লবমর্মরে কোন্ চঞ্চল বাতাসে
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
- Sub Title: সে কি অমনি হবে
দুজনে দেখা হল মধুযামিনী রে
- Sub Title: কেন কথা কহিল না চলিয়া গেল ধীরে
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে
- Sub Title: বিহগেরা থামো থামো আঁধারে কাঁদো গো তুমি ধরা
গুরুপদে মন করো অর্পণ
- Sub Title: লঘু হবে ভার রবে নাকো আর ভবের দোলায় দুলিতে
বাংলা
English