“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমায় ক্ষমোহে ক্ষমো, নমো হে নমো
আমায় ক্ষমোহে ক্ষমো, নমো হে নমো
  • Sub Title: নৃত্যরসে চিত্ত মম উছল হয়ে বাজে

আমায় ক্ষমোহে ক্ষমো, নমো হে নমো, তোমায় স্মরি, হে নিরুপম,
নৃত্যরসে চিত্ত মম উছল হয়ে বাজে।।
আমার সকল দেহের আকুল রবে মন্ত্রহারা তোমার স্তবে

ডাইনে বামে ছন্দ নামে নবজনমের মাঝে।
বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে।।

একি পরম ব্যথায় পরান কাঁপায়, কাঁপন বক্ষে লাগে।
শাস্তিসাগরে ঢেউ খেলে যায়, সুন্দর তায় জাগে।
আমার সব চেতনা সব বেদনা রচিল এ যে কী আরাধনা-
তোমার পায়ে মোর সাধনা মরে না যেন লাজে।
বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে।।

কানন হতে তুলি নি ফুল, মেলে নি মোরে ফল।
কলস মম শূণ্যসম, ভরি নি তীর্থজল।
আমার তনু তনুতে বাঁধনহারা হৃদয় ঢালে অধরা ধারা-
তোমার চরণে হোক তা সারা পূজার পুণ্য কাজে।
বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওগো জলের রানী
ওগো জলের রানী

ওগো জলের রানী

  • Sub Title: ঢেউ দিয়ো না দিয়ো না ঢেউ দিয়ো না গো-
ত্বরাই কইরে যাও প্ৰাণ সখীগো
ত্বরাই কইরে যাও প্ৰাণ সখীগো

ত্বরাই কইরে যাও প্ৰাণ সখীগো

  • Sub Title: যাও দূতি বৃন্দাবনে বন্ধুরে আনিতে গো
হারাইল মূল লাভের আশে
হারাইল মূল লাভের আশে

হারাইল মূল লাভের আশে

  • Sub Title: পরের ধনে হইয়া ধনী এসেছ এ অবনী মন রে
নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে
নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে

নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে

  • Sub Title: স্নিগ্ধ সুশান্ত নমো হে নমো নমো হে নমো হে
গুরুপদে মন করো অর্পণ
গুরুপদে মন করো অর্পণ

গুরুপদে মন করো অর্পণ

  • Sub Title: লঘু হবে ভার রবে নাকো আর ভবের দোলায় দুলিতে
ও ভাই জোর জুলুমি ছাড়ো
ও ভাই জোর জুলুমি ছাড়ো

ও ভাই জোর জুলুমি ছাড়ো

  • Sub Title: মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো
ও মন বলি তোমায়
ও মন বলি তোমায়

ও মন বলি তোমায়

  • Sub Title: নামাজ রোজা হজ জাকাতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন