প্রভু, এলেম কোথায়।
কখন বরষ গেল, জীবন বহে গেল-
কখন কী-যে হল জানি নে হায়।আসিলাম কোথা হতে, যেতেছি কোন্ পথে
ভাসিয়ে কালস্রোতে তৃণের প্রায়।
মরণসাগর-পানে চলেছি প্রতিক্ষণ,
তবুও দিবানিশি মোহেতে অচেতন।
এ জীবন অবহেলে আঁধারে দিনু ফেলে-
কত-কী গেল চলে, কত-কী যায়।
শোকে তাপে জরজর অসহ যাতনায়
শুকায়ে গেছে প্রেম, হৃদয় মরুপ্রায়।
কাঁদিয়ে হলেম সারা, হয়েছি দিশাহারা-
কোথা গো ধ্রুবতারা কোথা গো হায়।।
প্রভু, এলেম কোথায়
- Sub Title: কখন বরষ গেল জীবন বহে গেল-
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 129
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কবরীতে ফুল শুকালো
- Sub Title: কাননের ফুল ফুটল বনে
এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন
- Sub Title: এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন-
ওরে বকুল, পারুল, ওরে শালপিয়ালের বন
- Sub Title: কোনখানে আজ পাই আমার মনের মতন ঠাঁই
ধীরে ধীরে প্রাণে আমার এসো হে
- Sub Title: মধুর হাসিয়ে ভালোবেসো হে
ফিরায়ো না মুখখানি
- Sub Title: ফিরায়ো না মুখখানি রানী ওগো রানী
না গো, এই যে ধুলা আমার না
- Sub Title: তোমার ধুলার ধরার ‘পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে
ফুলটি ঝরে গেছে রে
- Sub Title: বুঝি সে উষার আলো উষার দেশে চলে গেছে
সন্ন্যাসী যে জাগিল ওই, জাগিল ওই
- Sub Title: হাস্য-ভরা দখিন-বায়ে অঙ্গ হতে দিল উড়ায়ে
গহির নীদমে
- Sub Title: অধরে বিকশত হাস
কালো মেঘের ঘটা ঘনায় রে আঁধার গগনে
- Sub Title: ঝরে ধারা ঝরোঝরো গহন বনে
এক ফাগুনের গান সে আমার আর ফাগুনের কূলে কূলে
- Sub Title: কার খোঁজে আজ পথ হারালো নতুন কালের ফুলে ফুলে
এল যে শীতের বেলা বরষ-পরে
- Sub Title: এবার ফসল কাটো লও গো ঘরে
বাংলা
English