নৃত্যের তালে তালে, নটরাজ, ঘুচাও ঘুচাও ঘুচাও সকল বন্ধ হে।
সুপ্তি ভাঙাও, চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হে।।
তোমার চরণপবনপরশে সরস্বতীর মানসসরসেযুগে যুগে কালে কালে স্বরে স্বরে তালে তালে
ঢেউ তুলে দাও, মাতিয়ে জাগাও অমলকমলগন্ধ হে।।
নমো নমো নমো-
তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম।।
নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া,
বিশ্বতনুতে অণুতে অণুতে কাঁপে নৃত্যের ছায়া।
তোমার বিশ্ব-নাচের দোলায় দোলায় বাঁধন পরায় বাঁধন খোলায়
যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে,
অন্ত কে তার সন্ধান পায় ভাবিতে লাগায় ধন্দ হে।।
নমো নমো নমো-
তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম।।নৃত্যের বশে সুন্দর হল বিদ্রোহী পরমাণু,
পদযুগ ঘিরে জ্যোতিমঞ্জীরে বাজিল চন্দ্র ভানু।
তব নৃত্যের প্রাণবেদনায় বিবশ বিশ্ব জাগে চেতনায়
যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে
সুখে দুখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ হে।।
নমো নমো নমো-
তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম।।মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জটাজালে।
লোকে লোকে ঘুরে এসেছি তোমার নাচের ঘূর্ণিতালে।
ওগো সন্ন্যাসী, ওগো সুন্দর, ওগো শঙ্কর, হে ভয়ঙ্কর,
যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে,
জীবন-মরণ-নাচের ডমরু বাজাও জলদমন্দ্র হে।।
নমো নমো নমো-
তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম।।
নৃত্যের তালে তালে, নটরাজ, ঘুচাও ঘুচাও
- Sub Title: সুপ্তি ভাঙাও চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 14
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
কারে দিতাম মালা গো সখী কারে দিতাম মালা
- Sub Title: সখী গো যার লাগি আয়োজন পাইলাম তার দরশন
গুরু বস্তু চিনে নে না
- Sub Title: অপারের কাণ্ডারি গুরু
কেন কুঞ্জে না আসিল কঠিন শ্যামরায়
- Sub Title: সখী গো তোরা সব সখীগণ যা লো বনে বনে
মন যদি যাবে বৃন্দাবন ছাড়বে কমতির সঙ্গ
- Sub Title: সুসঙ্গে করবে গমন ধু
চল গো সব সহচরী জল আনিতে যাই
- Sub Title: শীতল গহিন যমুনায় ধু
আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে
- Sub Title: আকাশে আজ ভাসে হায় হায়!
মকরউল্লার মকর কে বুঝিতে পারে
- Sub Title: আপনি আল্লা আপনি অলি
ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা
- Sub Title: সামান্যে কি পারবি তোরা
আজ রাধার শুভদিন মিলিল কানাই
- Sub Title: সজনী গো
দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা
- Sub Title: ও প্রেম করছে যেজন মরছে সেজন
পাগল দেওয়ানের মন কি ধন দিয়ে পাই
- Sub Title: বলি যে আমার আমার
তোর ছেলে যে গোপাল সে সামান্য নয় মা
- Sub Title: আমরা চিনেছি তারে বলি মা তোরে তুই ভাবিস যা
বাংলা
English 
Comments