ভারত রে, তোর কলঙ্কিত পরমাণুরাশি
যত দিন সিন্ধু না ফেলিবে গ্রাসি তত দিন তুই কাঁদ্ রে।
এই হিমগিরি স্পর্শিয়া আকাশ প্রাচীন হিন্দুর কীর্তি-ইতিহাসযত দিন তোর শিয়রে দাঁড়ায়ে অশ্রুজলে তোর বক্ষ ভাসাইবে
তত দিন তুই কাঁদ্ রে।।যে দিন তোমার গিয়াছে চলিয়া সে দিন তো আর আসিবে না।
যে রবি পশ্চিমে পড়েছে ঢলিয়া সে আর পুরবে উঠিবে না।
এমনি সকল নীচ হীনপ্রাণ জনমেছে তোর কলঙ্কী সন্তান
একটি বিন্দু অশ্রুও কেহ তোমার তরে দেয় না ঢালি।
যে দিন তোমার তরে শোণিত ঢালিত সে দিন যখন গিয়াছে চলি
তখন, ভারত, কাঁদ্ রে।।তবে কেন বিধি এত অলঙ্কারে রেখেছ সাজায়ে ভারতকায়।
ভারতের বনে পাখি গায় গান, স্বর্ণমেঘ-মাখা ভারতবিমান-
হেথাকার লতা ফুলে ফুলে ভরা, স্বর্ণশস্যময়ী হেথাকার ধরা-
প্রফুল্ল তটিনী বহিয়ে যায়।
কেন লজ্জাহীনা অলঙ্কার পরি রোগশুষ্কমুখে হাসিরাশি ভরি
রূপের গরব করিস হায়।
যে দিন গিয়াছে সে তো ফিরিবে না,
তবে, রে ভারত, কাঁদ্ রে।।ভারত, তোর এ কলঙ্ক দেখিয়া শরমে মলিন মুখ লুকাইয়া
আমরা যে কবি বিজনে কাঁদিব, বিজনে বিষাদে বীণা ঝঙ্কারিব,
তাতেও যখন স্বাধীনতা নাই।।
তখন, ভারত, কাঁদ্ রে।।
ভারত রে, তোর কলঙ্কিত পরমাণুরাশি
- Sub Title: যত দিন সিন্ধু না ফেলিবে গ্রাসি তত দিন তুই কাঁদ্ রে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
মুখের কথায় নাই জানালে
- Sub Title: প্রেমের কণ্টক-বিদ্ধ কবি সাকির দ্বারে গিয়ে ফিরে আসে মুক্তপক্ষ মুক্ত আকাশের পাখিকে ডাকে নীড়ের মায়া গুল-বাগের ছায়া-কুঞ্জে প্রেমের যে শান্ত নীড় রচেছে কবি-মানসী তার মায়া মুক্তপক্ষের পাখা কণ্টক-বিদ্ধ করেছে-বহুরূপের পিয়াসি-চিত্ত এক-রূপে আত্মস্থ হয়ে আজ শান্তি পেতে চায় সাকি গুল-বাগিচার বুলবুলের হৃদয়ের প্রসাদ হৃদয়ে অনুভব করে ভীরু কবিকে উদ্দেশ করে সে গেয়ে
কী জানি কী ভেবেছ মনে
- Sub Title: খুলে বলো ললনে
কে লো রূপসী কাঁখে নিয়া কলসি
- Sub Title: জলের ঘাটে কেন আইলে ধাইয়া লো
কি শোভা করেছেন সাঁই রঙমহলে
- Sub Title: অজান রূপে দিচ্ছে ঝলক
বঁধু জাগাইল এ কোন্ পরম সুন্দরের তৃষা
- Sub Title: (মোর) হাসিয়া দিন যায় পোহায় জাগরণে নিশা
উদয় হইলায় বা নদীয়ায় চান গৌর হরি
- Sub Title: রাই ভাবেতে আবেশিলায় নদীয়া বিহারী ধু
প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে
- Sub Title: চারি দিকে হাসিরাশি তবু প্রাণ কেন কাঁদে রে
এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি
- Sub Title: কারও কথা কেউ বলে না আমি একা হই কলঙ্কী
খোদার হাবিব হলেন নাজেল
- Sub Title: খোদার ঘর ওই কাবার পাশে
বাংলা
English 
Comments