এবার তো যৌবনের কাছে মেনেছ হার মেনেছ?
‘মেনেছি’।
আপন-মাঝে নূতনকে আজ জেনেছ?‘জেনেছি’।।
আবরণকে বরণ ক’রে ছিলে কাহার জীর্ণ ঘরে?
আপনাকে আজ বাহির করে এনেছ?
‘এনেছি’।।
এবার আপন প্রাণের কাছে মেনেছ হার মেনেছ?
‘মেনেছি’।
মরণ-মাঝে অমৃতকে জেনেছ?
‘জেনেছি’।
লুকিয়ে তোমার অমরপুরী ধুলা-অসুর করে চুরি,
তাহারে আজ মরণ-আঘাত হেনেছ?
‘হেনেছি’।
এবার তো যৌবনের কাছে মেনেছ হার মেনেছ
- Sub Title: ‘মেনেছি’
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 104
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এবার বিদায়বেলার সুর ধরো ধরো ও চাঁপা, ও করবী
- Sub Title: তোমার শেষ ফুলে আজ সাজি ভরো
ভুলে ভুলে আজ ভুলময়
- Sub Title: ভুলের লতায় বাতাসের ভুলে
মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা
- Sub Title: সেথা যে কত লোক পেয়েছে কত শোক তৃষিত আছে কত ভাই
আমায় ছ জনায় মিলে পথ দেখায়
- Sub Title: নানা কথার ছলে নানান মুনি বলে সংশয়ে তাই দুলি হে
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
- Sub Title: ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়
মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন
- Sub Title: মলিন বসন ছাড়ো সখী পরো আভরণ
তিমিরময় নিবিড় নিশা নাহি রে নাহি দিশা
- Sub Title: একেলা ঘনঘোর পথে পান্থ কোথা যাও
ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা
- Sub Title: তার কোলে ফুল পড়ে রয়েছে সে যে ভুলে গেছে মালা গাঁথা
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
- Sub Title: হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে
কো তুঁহু বোলবি মোয়
- Sub Title: হৃদয়-মাহ মঝু জাগসি অনুখন আঁখ-উপর তুঁহু রচলহি আসন
চলো নিয়ম-মতে
- Sub Title: দূরে তাকিয়ো নাকো ঘাড় বাঁকিয়ো নাকো!
এসো এসো এসো প্রাণের উৎসবে
- Sub Title: দক্ষিণবায়ুর বেণুরবে
বাংলা
English