“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নীল নবঘনে আষাঢ়গগনে
নীল নবঘনে আষাঢ়গগনে
  • Sub Title: ওগো আজ তোর যাস নে ঘরের বাহিরে

নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোর যাস নে ঘরের বাহিরে।।
বাদলের ধারা ঝরে ঝরো-ঝরো, আউষের ক্ষেত জলে ভরো-ভরো,

কালিমাখা মেঘে ও পারে আঁধার ঘনিয়েছে দেখ্ চাহি রে।।

ওই শোনো শোনো পারে যাবে ব’লে কে ডাকিছে বুঝি মাঝিরে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।
পুবে হাওয়া বয়, কূলে নেই কেউ, দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ-
দরো-দরো বেগে জলে পড়ি জল ছলো-ছল উঠে বাজি রে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।।

ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলীরে আনো গোহালে
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।
দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি,
রাখালবালক কী জানি কোথায় সারা দিন আজি খোয়ালে।
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।।

ওগো, আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে।
আকাশ আঁধার, বেলা বেশি আর নাহি রে।
ঝরো-ঝরো ধারে ভিজিবে নিচোল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল-
ওই বেণুবন দোলে ঘন ঘন পথপাশে দেখ্ চাহি রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সেই তো তোমার পথের বঁধু সেই তো
সেই তো তোমার পথের বঁধু সেই তো

সেই তো তোমার পথের বঁধু সেই তো

  • Sub Title: দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু সেই তো
ওকে কেন কাঁদালি
ওকে কেন কাঁদালি

ওকে কেন কাঁদালি

  • Sub Title: ওর হাসিমুখ যে আর দেখা যাবে না
ভবনদীর ঢেউ দেখিয়া
ভবনদীর ঢেউ দেখিয়া

ভবনদীর ঢেউ দেখিয়া

  • Sub Title: ভবনদীর ঢেউ দেখিয়া ও গুরু প্ৰাণ ওঠে কান্দিয়া চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন