“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে
আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে
  • Sub Title: যখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে

আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে
যখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে।
দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতে

সে দিন তিমিরনিবিড় রাতে।।
আমার স্বপ্নস্বরূপ বাহির হয়ে এল, সে যে সঙ্গ পেল
আমার সুদূর পারের স্বপ্নদোসর-সাথে
সে দিন তিমিরনিবিড় রাতে।।
আমার দেহের সীমা গেল পারায়ে- ক্ষুব্ধ বনের মন্দ্ররবে গেল হারায়ে।
মিলে গেল কুঞ্জবীথির সিক্ত যূথীর গন্ধে মত্তহাওয়ার ছন্দে,
মেঘে মেঘে তড়িৎশিখার ভুজঙ্গপ্রয়াতে সে দিন তিমিরনিবিড় রাতে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 কার ভাবে শ্যাম নদেয় এলো
কার ভাবে শ্যাম নদেয় এলো

কার ভাবে শ্যাম নদেয় এলো

  • Sub Title: ও তার ব্রজের ভাবে কি অসুসার ছিল
পোষাইল সুখের যামিনী বড় বাকি নাই
পোষাইল সুখের যামিনী বড় বাকি নাই

পোষাইল সুখের যামিনী বড় বাকি নাই

  • Sub Title: বলিয়া দে গো চন্দ্রাবলী রাধার কুঞ্জে যাই
 সে ভাব উদয় না হলে
সে ভাব উদয় না হলে

সে ভাব উদয় না হলে

  • Sub Title: কে পাবে সে অধর চাঁদের বারাম
কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী
কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী

কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী

  • Sub Title: যৌবন সময় প্রাণের বন্ধু হলো দেশান্তরী রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন