“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে
ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে

হিন্দু মুসলমান দুইজন দুইভাগে

ফকিরি করবি ক্ষেপা কোন রাগে।
হিন্দু মুসলমান দুইজন দুইভাগে।।

আছে বেহেস্তের আশায় মুমিনগণ
হিন্দুদিগের স্বর্গেতে মন
বেহেস্তের মুখ ফাটক সমান
শরায় ভালো তাই জানে।।

যায় ফকিরি সাধন করে
খোলসা রয় হুজুরে
টল কি অটল মকাম সেই
নেহাজ করে জান আগে।।

আখের অটল প্রাপ্ত কিসে হয়,
মুরশিদের ঠায় জানা যায়,
সিরাজ সাঁই কয়, লালন ভেড়ো
ভুগিসনে ভবের ভোগে।।

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন