“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 এমন সৌভাগ্য আমার কবে হবে
এমন সৌভাগ্য আমার কবে হবে
  • Sub Title: দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে

এমন সৌভাগ্য আমার কবে হবে
দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে।।

সাধনের বল কিছুই নাই
কেমনে সে পারে যাই।
কূলে বসে দিচ্ছি দোহাই
অপার ভেবে।।

পতিত পাবন নামটি তোমার
তাই শুনে বল হয় গো আমার।
আবার ভাবি এ পাপীর ভার সে কি নেবে।।

গুরুপদে ভক্তিহীন হয়ে রইলাম চিরদিন
লালন বলে কী করিতে এলাম ভবে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন