“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 কাকে শুধাই রে সেই মুরশিদ, কে বলবে আমায়
কাকে শুধাই রে সেই মুরশিদ, কে বলবে আমায়
  • Sub Title: পশু-বধ করিলে খোদা কিসে খুশি হয়

কাকে শুধাই রে সেই মুরশিদ, কে বলবে আমায়।
পশু-বধ করিলে খোদা কিসে খুশি হয়।

ইব্রাহিম নবীরে শুনি
আদেশ করেন আল্লা গণি
প্রিয় বস্তু দাও কোরবানি
দুম্বা, পুত্র বলির আদেশ কোথায়।
মরণের আগেতে মরা
আপন প্রাণ কোরবানি করা
প্রাণ অপেক্ষা যে পেয়ারা
তবে কি বুঝায় শরায়।
মাবিয়া আপনার জান
আরেফেতে দেয় বলিদান
নবীজী হাদিসে ফরমান
মউত আনতা কবলল মউত৷
কেমনে হবে কোরবানি
সে ভেদ প্রকার লই জানি
লালন বলে, কোথায় শুনি
হবে সাঁইর কোরবানি সে এক্তেদায়॥

————
হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৮-৯। ৩য় স্তবকে “মউত আন্তা কবুল মউতা” চরণে অন্ত্যমিল রক্ষিত হয় নি। সম্ভবত কোন শব্দ লোপ পেয়েছে।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মিলিল মিলিল মিলিল রে
মিলিল মিলিল মিলিল রে

মিলিল মিলিল মিলিল রে

  • Sub Title: আজ কুঞ্জে রাধা কানাই মিলিল রে
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা

আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা

  • Sub Title: ক্রমে ক্রমে হৃদ্‌-কমলে খেলবে নুরের খেলা
কদমতলে বংশীধারী
কদমতলে বংশীধারী

কদমতলে বংশীধারী

  • Sub Title: ও নাগরী জলের ছাইলে দেখবে তায়-
ও বন্ধু নবীন রসিয়া
ও বন্ধু নবীন রসিয়া

ও বন্ধু নবীন রসিয়া

  • Sub Title: কেমনে বঞ্চিমু গৃহে তোমা ছাড়া হইয়া
হম, সখি, দারিদ নারী
হম, সখি, দারিদ নারী

হম, সখি, দারিদ নারী

  • Sub Title: জনম অবধি হম পীরিতি করনু মোচনু লোচনবারি
রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে

রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে

  • Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শান্তিপুরে ভাসিয়াছে চি
আমরা স্বাধীন দেশে থাকি
আমরা স্বাধীন দেশে থাকি

আমরা স্বাধীন দেশে থাকি

  • Sub Title: খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী
মনের হল মতি মন্দ
মনের হল মতি মন্দ

মনের হল মতি মন্দ

  • Sub Title: তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন