বল রে বলাই, তোদের ধরম কেমন হারে।
তোরা বলিস চিরকালঈশ্বর ঐ গোপাল
মানিস কৈ রে।
বনে যত বনফল পাও
এঁটো করে গোপালকে দাও
তোদের এ কেমন ধর্ম
বল সেই মর্ম
আজ আমারে।
গোষ্ঠে গোপাল যে দুঃখ পায়
কেঁদে কেঁদে বলে আমায়
তোরা ঈশ্বর বলিস যার
স্কন্ধে চড়িস তার
কোন বিচারে।
আমারে বুঝাও রে বলাই
তোদের তো সে ভাব দেখি নাই
ফকির লালন বলে, তার
ভাব বোঝা ভার
এ সংসারে।।————
লালন-গীতিকা, পৃ. ২৩৫-৩৬; হারামণি, ৭ম খণ্ড, পৃ. ১০ (ধুয়ার ২য় চরণে “তোরা বলিস সব রাখাল” এবং আভোগের ২য় চরণে “তোদের কি বুদ্ধি জ্ঞান নাই”– এরূপ পাঠভেদ আছে। এ ছাড়াও সঞ্চারী ও আভোগের স্থান-বদল হয়েছে।)
বল রে বলাই, তোদের ধরম কেমন হারে
- Sub Title: তোরা বলিস চিরকাল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 59
বাউল গান এর নতুন প্রবন্ধ
ও রাই কিসের অভিমান গো
- Sub Title: বিরাস বদনে শ্যাম দাঁড়ায় কুঞ্জবনে নয়ন তুলিয়া চাও পিয়ারী
জলে স্থলে ফুল-বাগিচা ভাই
- Sub Title: এমনি আর দেখি নাই
দেখ না এবার আপনার ঘর ঠাউরিয়ে
- Sub Title: আঁখির কোনায় পাখির বাসা
চির পরাধিনী নারীর গো মনে সুক থাকে না
- Sub Title: আপনার সুকে সুকী জগৎ পরায় সুক বুঝে না
জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ
- Sub Title: পরান সঁপিবে বিধবা বালা
একাকারে হুহুংকার মেরে আপনি সাঁই রাব্বানা
- Sub Title: অন্ধকার, ধন্দকার, কুওকার, নৈরেকার সব লিনা
কেমন দেহভাণ্ড চমৎকার
- Sub Title: আগুন, জল, আকাশ, বাতাস আর মাটিতে গঠন তার
আখি হইল ঘোর গো সখী নিশি হইল ভোর
- Sub Title: আদরের বন্ধু রইল কত দূর
শুধু গৌরার প্রেমে মজে গো
- Sub Title: গৌরার প্রেমের এত জ্বালা গৃহে যাইতে মন চলে না ধু
বাংলা
English 
Comments