“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বলরে নিমাই বল আমারে
বলরে নিমাই বল আমারে
  • Sub Title: রাধা বলে আজভাবি আজ

বলরে নিমাই বল আমারে
রাধা বলে আজভাবি আজ
কাঁদলি কেন ঘুমের ঘোরে॥

সেই যে রাধার কি মহিমা
কেউ দিতে না পারে সীমা বেদে
ধ্যানে যারে পায় না ব্রক্ষা
কী রূপে জানলি সে রাধরে॥

রাধে তোমার কি হয় নিমাই
সত্য করে বল আমায়
এমন বালক সময়
এ বোল কে শিখাল তোরে॥

তুমি শিশু ছেলে আমার
মা হয়ে ভেদ পাইনে তোমার
লালন কয় শচীর কুমার
জগৎ ফেলল চমৎকারে॥

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন